কিন্তু সৃষ্টির আদি হইতে ঈশ্বর পুরুষ ও স্ত্রী করিয়া তাহাদিগকে নির্মাণ করিয়াছেন; ‘‘এই কারণ মনুষ্য আপন পিতামাতাকে ত্যাগ করিয়া আপন স্ত্রীতে আসক্ত হইবে, আর সেই দুই জন একাঙ্গ হইবে;” সুতরাং তাহারা আর দুই নয়, কিন্তু একাঙ্গ। অতএব ঈশ্বর যাহার যোগ করিয়া দিয়াছেন, মনুষ্য তাহার বিয়োগ না করুক।

আজকের জন্য বাইবেল পদ
কিন্তু আমি যে জল দিব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাসা আর কখনও হইবে না; বরং আমি তাহাকে যে জল দিব, তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে।র্যানড্ম বাইবেল পদ
কেননা প্রভু আমাদিগকে এইরূপ আজ্ঞা দিয়াছেন,‘‘আমি তোমাকে জাতিগণের দীপ্তিস্বরূপ করিয়াছি,
যেন তুমি পৃথিবীর সীমা পর্যন্ত পরিত্রাণস্বরূপ হও।”পরবর্তী পদ !ছবি সহ





