হাঁ, আমরা তোমার শাসন-পথেই, হে সদাপ্রভু, তোমার অপেক্ষায় রহিয়াছি; আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণচিহ্নের আকাঙ্ক্ষা করে।

আজকের জন্য বাইবেল পদ
যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে,সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।
আমি সদাপ্রভুর বিষয়ে বলিব,
‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ,
আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।





