- যাহার মন তোমাতে সুস্থির, তুমি তাহাকে শান্তিতে, শান্তিতেই রাখিবে,
কেননা তোমাতেই তাহার নির্ভরতা। - হাঁ, আমরা তোমার শাসন-পথেই, হে সদাপ্রভু, তোমার অপেক্ষায় রহিয়াছি; আমাদের প্রাণ তোমার নামের ও তোমার স্মরণচিহ্নের আকাঙ্ক্ষা করে।
- রাত্রিকালে আমি প্রাণের সহিত তোমার আকাঙ্ক্ষা করিয়াছি; হাঁ, সযত্নে আমার অন্তরস্থ আত্মা দ্বারা তোমার অন্বেষণ করিব, কেননা পৃথিবীতে তোমার শাসন-কলাপ প্রচলিত হইলে, জগন্নিবাসীরা ধার্মিকতা শিক্ষা করিবে।
আজকের জন্য বাইবেল পদ
কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম;আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে।
এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব,
আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।
র্যানড্ম বাইবেল পদ
যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে,সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।
আমি সদাপ্রভুর বিষয়ে বলিব,
‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ,
আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।পরবর্তী পদ !ছবি সহ






