- স্বর্গে আমার কে আছে?
পৃথিবীতেও তোমা ভিন্ন আর কিছুতে আমার প্রীতি নাই। - আমার মাংস ও আমার চিত্ত ক্ষয় পাইতেছে,
তথাপি ঈশ্বর চিরকাল আমার চিত্তের শৈল ও আমার দায়াংশ।
আজকের জন্য বাইবেল পদ
মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত;কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে, তাহারা তাঁহার সন্তোষ-পাত্র।






