- তোমরা ঈশ্বরের উদ্দেশে গীত গাও,
তাঁহার নামের কীর্তন কর;
যিনি মরুভূমি দিয়া বাহনে আসিতেছেন, তাঁহার জন্য রাজপথ বাঁধ;
তাঁহার নাম ‘যাঃ’, তাঁহার সাক্ষাতে উল্লাস কর।
ঈশ্বর আপন পবিত্র বাসস্থানে পিতৃহীনদের পিতা ও বিধবাদের বিচারকর্তা। - ঈশ্বর সঙ্গীহীনদিগকে পরিবার মধ্যে বাস করান,
তিনি বন্দিগণকে মুক্ত করিয়া কুশলে রাখেন;
কিন্তু বিদ্রোহীরা দগ্ধ ভূমিতে বাস করে। - ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন;
সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ। সেলা
আজকের জন্য বাইবেল পদ
আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক;কিন্তু মনোবাসনার সিদ্ধি জীবনবৃক্ষ।
র্যানড্ম বাইবেল পদ
দেখ, ইহা কেমন উত্তম ও কেমন মনোহর যে,ভ্রাতারা একসঙ্গে ঐক্যে বাস করে!পরবর্তী পদ !ছবি সহ






