DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

ভালবাসা (৩/৫)

  • সদাপ্রভু স্নেহশীল ও কৃপাময়,
    ক্রোধে ধীর ও দয়াতে মহান।
  • কেননা তাঁহার ক্রোধ নিমেষমাত্র থাকে,
    তাঁহার অনুগ্রহেতেই জীবন;
    সন্ধ্যাকালে রোদন অতিথি রূপে আইসে,
    কিন্তু প্রাতঃকালে আনন্দ উপস্থিত হয়।
  • সদাপ্রভু দিবসে আপন দয়াকে আদেশ করিবেন,
    রাত্রিতে তাঁহার স্তোত্র আমার সঙ্গী হইবে,
    আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা করিব
  • আর ইহারই জন্য তোমরা সম্পূর্ণ যত্ন প্রয়োগ করিয়া আপনাদের বিশ্বাসে সদ্‌গুণ, ও সদ্‌গুণে জ্ঞান ও জ্ঞানে জিতেন্দ্রিয়তা, ও জিতেন্দ্রিয়তায় ধৈর্য, ও ধৈর্যে ভক্তি, ও ভক্তিতে ভ্রাতৃস্নেহ, ও ভ্রাতৃস্নেহে প্রেম যোগাও।
  • তুমি হৃদয়মধ্যে আপন ভ্রাতাকে ঘৃণা করিও না; তুমি অবশ্য আপন স্বজাতীয়কে অনুযোগ করিবে, তাহাতে তাহার জন্য পাপ বহন করিবে না। তুমি আপন জাতির সন্তানদের উপরে প্রতিহিংসা কি দ্বেষ করিও না, বরং আপন প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে; আমি সদাপ্রভু।
  • কিন্তু তুমি, হে ঈশ্বরের লোক, এই সকল হইতে পলায়ন কর; এবং ধার্মিকতা, ভক্তি, বিশ্বাস, প্রেম, ধৈর্য, মৃদুভাব, এই সকলের অনুধাবন কর।
  • আর যথাসর্বস্ব যদি দরিদ্রদিগকে খাওয়াইয়া দিই, এবং পোড়াইবার জন্য আপন দেহ দান করি, কিন্তু আমার মধ্যে প্রেম না থাকে, তবে আমার কিছুই লাভ নাই।
  • আর প্রেমে চল, যেমন খ্রীষ্টও তোমাদিগকে প্রেম করিলেন এবং আমাদের জন্য ঈশ্বরের উদ্দেশে, সৌরভের নিমিত্ত, উপহার ও বলিরূপে আপনাকে উৎসর্গ করিলেন।
  • প্রিয়তমেরা, ঈশ্বর যখন আমাদিগকে এমন প্রেম করিয়াছেন, তখন আমরাও পরস্পর প্রেম করিতে বাধ্য।
  • যখন আমি বলিতাম, আমার চরণ বিচলিত হইল,
    তখন, হে সদাপ্রভু, তোমার দয়া আমাকে সুস্থির রাখিত।
  • কেননা তোমরা আদি হইতে যে বার্তা শুনিয়াছ তাহা এই, আমাদের পরস্পর প্রেম করা কর্তব্য।
  • ভ্রাতৃপ্রেম স্থির থাকুক। তোমরা অতিথি সেবা ভুলিয়া যাইও না। কেননা তদ্দ্বারা কেহ কেহ না জানিয়া দূতগণেরও আতিথ্য করিয়াছেন।
  • বস্তুতঃ পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে; কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি-নিয়ম টলিবে না; যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন।
  • প্রিয়তমেরা, আইস, আমরা পরস্পর প্রেম করি; কারণ প্রেম ঈশ্বরের; এবং যে কেহ প্রেম করে, সে ঈশ্বর হইতে জাত এবং সে ঈশ্বরকে জানে।
  • কেননা তোমার দয়া আকাশমণ্ডল পর্যন্ত মহৎ,
    তোমার সত্য মেঘ পর্যন্ত ব্যাপ্ত।
  • কিন্তু যিনি আমাদিগকে প্রেম করিয়াছেন, তাঁহারই দ্বারা আমরা এই সকল বিষয়ে বিজয়ী অপেক্ষাও অধিক বিজয়ী হই।
  • সে উত্তর করিয়া কহিল,
    ‘‘তুমি তোমার সমস্ত অন্তঃকরণ, তোমার সমস্ত প্রাণ,
    তোমার সমস্ত শক্তি ও তোমার সমস্ত চিত্ত দিয়া
    তোমার ঈশ্বর প্রভুকে প্রেম করিবে,
    এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”
  • তোমরা জগৎকে প্রেম করিও না, জগতীস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই।
  • এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম কর; আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম কর।
  • তোমরা যদি আমাকে প্রেম কর, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে।
  • আর আমরা জানি, যাহারা ঈশ্বরকে প্রেম করে, যাহারা তাঁহার সঙ্কল্প অনুসারে আহূত, তাহাদের পক্ষে সকলই মঙ্গলার্থে একসঙ্গে কার্য করিতেছে।
  • কারণ, হে প্রভু, তুমি মঙ্গলময় ও ক্ষমাবান,
    এবং যাহারা তোমাকে ডাকে,
    তুমি সেই সকলের পক্ষে দয়াতে মহান।
  • যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা, ‘‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”
  • আমি যত লোককে ভালবাসি, সেই সকলকে অনুযোগ করি ও শাসন করি; অতএব উদ্যোগী হও, ও মন ফিরাও।
  • আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে।

তোমরা যদি আপনাদের মধ্যে পরস্পর প্রেম রাখ, তবে তাহাতেই সকলে জানিবে যে, তোমরা আমার শিষ্য।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

কেননা, সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সঙ্কল্প করিতেছি, তাহা আমিই জানি; সেই সকল মঙ্গলের সঙ্কল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সঙ্কল্প!

র‌্যানড্ম বাইবেল পদ

আর এই সকলের উপরে প্রেম পরিধান কর; তাহাই সিদ্ধির যোগবন্ধন।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন