DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

মথি ১

  • যীশু খ্রীষ্টের জন্ম এইরূপে হইয়াছিল। তাঁহার মাতা মরিয়ম যোষেফের প্রতি বাগ্‌দত্তা হইলে তাঁহাদের সহবাসের পূর্বে জানা গেল, তাঁহার গর্ভ হইয়াছে- পবিত্র আত্মা হইতে।
  • তিনি এই সকল ভাবিতেছেন, এমন সময় দেখ, প্রভুর এক দূত স্বপ্নে তাঁহাকে দর্শন দিয়া কহিলেন, যোষেফ, দায়ূদ-সন্তান, তোমার স্ত্রী মরিয়মকে গ্রহণ করিতে ভয় করিও না, কেননা তাঁহার গর্ভে যাহা জন্মিয়াছে, তাহা পবিত্র আত্মা হইতে হইয়াছে।
  • আর তিনি পুত্র প্রসব করিবেন, এবং তুমি তাঁহার নাম যীশু ত্রাণকর্তা রাখিবে; কারণ তিনিই আপন প্রজাদিগকে তাহাদের পাপ হইতে ত্রাণ করিবেন।
  • এই সকল ঘটিল, যেন ভাববাদী দ্বারা কথিত প্রভুর এই বাক্য পূর্ণ হয়,
    ‘‘দেখ, সেই কন্যা গর্ভবতী হইবে, এবং পুত্র প্রসব করিবে,
    আর তাঁহার নাম রাখা যাইবে ইম্মানূয়েল;”
    অনুবাদ করিলে ইহার অর্থ, ‘আমাদের সহিত ঈশ্বর’।

আজকের জন্য বাইবেল পদ

যে ব্যক্তি স্তবের বলি উৎসর্গ করে,
সেই আমার গৌরব করে;
যে ব্যক্তি নিজ পথ সরল করে,
তাহাকে আমি ঈশ্বরের পরিত্রাণ দেখাইব।

র‌্যানড্ম বাইবেল পদ

আর এই যে সকল কথা আমি অদ্য তোমাকে আজ্ঞা করি, তাহা তোমার হৃদয়ে থাকুক। আর তোমরা প্রত্যেকে আপন আপন সন্তানগণকে এই সকল যত্নপূর্বক শিক্ষা দিবে, এবং গৃহে বসিবার কিম্বা পথে চলিবার সময়ে এবং শয়ন কিম্বা গাত্রোত্থান কালে ঐ সমস্ত বিষয়ে কথোপকথন করিবে।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন