তোমরা পৃথিবীতে আপনাদের জন্য ধন সঞ্চয় করিও না; এখানে ত কীটে ও মরিচায় ক্ষয় করে, এবং এখানে চোরে সিঁধ কাটিয়া চুরি করে। কিন্তু স্বর্গে আপনাদের জন্য ধন সঞ্চয় কর; সেখানে কীটে ও মরিচায় ক্ষয় করে না, সেখানে চোরেও সিঁধ কাটিয়া চুরি করে না।

আজকের জন্য বাইবেল পদ
আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ,সঙ্কটের সময়ে উচ্চ দুর্গ।





