DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

অনুশোচনা (২/২)

  • আইস, আমরা আপন আপন পথের সন্ধান ও পরীক্ষা করি,
    এবং সদাপ্রভুর কাছে ফিরিয়া আইসি।
  • মন ফিরাও, কেননা স্বর্গ-রাজ্য সন্নিকট হইল।
  • অতএব আইস, আমরা খ্রীষ্ট-বিষয়ক আদিম কথা পশ্চাৎ ফেলিয়া সিদ্ধির চেষ্টায় অগ্রসর হই; পুনর্বার এই ভিত্তিমূল স্থাপন না করি, যথা মৃত ক্রিয়া হইতে পরিবর্তন, ও ঈশ্বরের উপরে বিশ্বাস, নানা বাপ্তিস্ম ও হস্তার্পণের শিক্ষা, মৃতগণের পুনরুত্থান ও অনন্তকালার্থক বিচার।
  • কিন্তু করগ্রাহী দূরে দাঁড়াইয়া স্বর্গের দিকে চক্ষু তুলিতেও সাহস পাইল না, বরং সে বক্ষে করাঘাত করিতে করিতে কহিল, হে ঈশ্বর, আমার প্রতি, এই পাপীর প্রতি দয়া কর।
  • তখন ঈশ্বর তাহাদের ক্রিয়া, তাহারা যে আপন আপন কুপথ হইতে বিমুখ হইল, তাহা দেখিলেন, আর তাহাদের যে অমঙ্গল করিবেন বলিয়াছিলেন, তদ্বিষয়ে অনুশোচনা করিলেন; তাহা করিলেন না।

আজকের জন্য বাইবেল পদ

তুমি সদাপ্রভুতে আপনার ভার অর্পণ কর;
তিনিই তোমাকে ধরিয়া রাখিবেন,
কখনও ধার্মিককে বিচলিত হইতে দিবেন না।

র‌্যানড্ম বাইবেল পদ

যীশু তাঁহাদের প্রতি দৃষ্টি করিয়া কহিলেন, ইহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের অসাধ্য নয়, কারণ ঈশ্বরের সকলই সাধ্য।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন