DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

গীত ২৫

  • সদাপ্রভু, তোমার পথ সকল আমাকে জ্ঞাত কর;
    তোমার পন্থা সকল আমাকে বুঝাইয়া দেও।
  • তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দেও,
    কেননা তুমিই আমার ত্রাণেশ্বর;
    আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি।
  • সদাপ্রভু, তোমার করুণা ও দয়া স্মরণ কর,
    কেননা উভয়ই অনাদি।
    আমার যৌবনের পাপ ও আমার অধর্ম সকল স্মরণ করিও না,
    সদাপ্রভু, তোমার মঙ্গলভাবের অনুরোধে,
    তোমার দয়ানুসারে আমাকে স্মরণ কর।
  • সদাপ্রভু মঙ্গলময় ও সরল,
    এই জন্য তিনি পাপীদিগকে পথ দেখান।
    তিনি নম্রদিগকে ন্যায়বিচারের পথে চালান,
    নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেন।

আজকের জন্য বাইবেল পদ

বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদের রক্ষা কর।

র‌্যানড্ম বাইবেল পদ

স্বামীরা, তোমরা আপন আপন স্ত্রীকে সেইরূপ প্রেম কর, যেমন খ্রীষ্টও মণ্ডলীকে প্রেম করিলেন, আর তাহার নিমিত্ত আপনাকে প্রদান করিলেন; যেন তিনি জলস্নান দ্বারা বাক্যে তাহাকে শুচি করিয়া পবিত্র করেন।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন