- দুষ্ট লোকের মরণে কি আমার কিছু সন্তোষ আছে? ইহা প্রভু সদাপ্রভু কহেন; বরং সে আপন কুপথ হইতে ফিরিয়া বাঁচে, ইহাতে কি আমার সন্তোষ হয় না?
- আমিই উত্তম মেষপালক; উত্তম মেষপালক মেষদের জন্য আপন প্রাণ সমর্পণ করে।
- মানুষের সমস্ত পথ নিজের দৃষ্টিতে বিশুদ্ধ;
কিন্তু সদাপ্রভুই আত্মা সকল তৌল করেন।
আজকের জন্য বাইবেল পদ
আমি তোমার সাক্ষ্য-পথে আমোদ করিয়াছি,যেমন ধনসমূহে লোকে আমোদ করে।






