DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

যিশাইয় ৫৩

  • তিনি অবজ্ঞাত ও মনুষ্যদের ত্যাজ্য,
    ব্যথার পাত্র ও যাতনা পরিচিত হইলেন;
    লোকে যাহা হইতে মুখ আচ্ছাদন করে,
    তাহার ন্যায় তিনি অবজ্ঞাত হইলেন,
    আর আমরা তাঁহাকে মান্য করি নাই।
  • সত্য, আমাদের যাতনা সকল তিনিই তুলিয়া লইয়াছেন,
    আমাদের ব্যথা সকল তিনি বহন করিয়াছেন;
    তবু আমরা মনে করিলাম,
    তিনি আহত, ঈশ্বরকর্তৃক প্রহারিত ও দুঃখার্ত।
  • কিন্তু তিনি আমাদের অধর্মের নিমিত্ত বিদ্ধ,
    আমাদের অপরাধের নিমিত্ত চূর্ণ হইলেন;
    আমাদের শান্তিজনক শাস্তি তাঁহার উপরে বর্তিল,
    এবং তাঁহার ক্ষত সকল দ্বারা আমাদের আরোগ্য হইল।

আজকের জন্য বাইবেল পদ

ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ, তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায়, তাহাদিগকে চিনিয়া রাখ ও তাহাদের হইতে দূরে থাক।

র‌্যানড্ম বাইবেল পদ

হে সদাপ্রভুর অপেক্ষাকারী সকলে, সাহস কর,
তোমাদের অন্তঃকরণ সবল হউক।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন