- অতএব তোমরা অন্ধকারে যাহা কিছু বলিয়াছ, তাহা আলোতে শুনা যাইবে; এবং অন্তরাগারে কাণে কাণে যাহা বলিয়াছ, তাহা ছাদের উপরে প্রচারিত হইবে।
- কেননা তাঁহারা আপনাদের খড়্গ দ্বারা দেশ অধিকার করেন নাই,
তাঁহাদের নিজ বাহু তাঁহাদিগকে নিস্তার করে নাই;
কিন্তু তব দক্ষিণ হস্ত,
তব বাহু ও তব মুখের প্রসন্নতা তাহা করিয়াছিল,
কারণ তাঁহাদের প্রতি তোমার অনুকম্পা ছিল। - সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক;
সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক। - কিন্তু ঈশ্বর হইতে সাহায্যপ্রাপ্ত হইয়া আমি অদ্য পর্যন্ত দাঁড়াইয়া আছি, ক্ষুদ্র ও মহান সকলের কাছে সাক্ষ্য দিতেছি, ভাববাদিগণ এবং মোশিও যাহা ঘটিবে বলিয়া গিয়াছেন, ইহা ছাড়া আর কিছুই বলিতেছি না। আর তাহা এই, খ্রীষ্টকে দুঃখভোগ করিতে হইবে, আর তিনিই প্রথম, মৃতগণের পুনরুত্থান দ্বারা, প্রজালোক ও পরজাতীয় লোক উভয়ের কাছে দীপ্তি প্রচার করিবেন।
- কিন্তু যে সত্য সাধন করে, সে জ্যোতির নিকটে আইসে, যেন তাহার কর্ম সকল ঈশ্বরে সাধিত বলিয়া সপ্রকাশ হয়।
- চক্ষুই শরীরের প্রদীপ; অতএব তোমার চক্ষু যদি সরল হয়, তবে তোমার সমস্ত শরীর দীপ্তিময় হইবে। কিন্তু তোমার চক্ষু যদি মন্দ হয়, তবে তোমার সমস্ত শরীর অন্ধকারময় হইবে। অতএব তোমার আন্তরিক দীপ্তি যদি অন্ধকার হয়, সেই অন্ধকার কত বড়!






