- আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব;
কোথা হইতে আমার সাহায্য আসিবে?
সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে,
তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা। - তিনি তোমার চরণ বিচলিত হইতে দিবেন না,
তোমার রক্ষক ঢুলিয়া পড়িবেন না। - সদাপ্রভু তোমাকে সমস্ত অমঙ্গল হইতে রক্ষা করিবেন;
তিনি তোমার প্রাণ রক্ষা করিবেন।
সদাপ্রভু তোমার বাহিরে যাওয়া ও তোমার ভিতরে আসা রক্ষা করিবেন,
এখন অবধি চিরকাল পর্যন্ত।
আজকের জন্য বাইবেল পদ
যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন; এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব।র্যানড্ম বাইবেল পদ
কেননা সদাপ্রভুই প্রজ্ঞা দান করেন,তাঁহারই মুখ হইতে জ্ঞান ও বুদ্ধি নির্গত হয়।পরবর্তী পদ !ছবি সহ






