DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

গীত ২৭

  • সদাপ্রভু আমার জ্যোতি, আমার পরিত্রাণ,
    আমি কাহা হইতে ভীত হইব?
    সদাপ্রভু আমার জীবন-দুর্গ,
    আমি কাহা হইতে ত্রাসযুক্ত হইব?
  • যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,
    তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না;
    যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়,
    তথাপি তখনও আমি সাহস করিব।
  • সদাপ্রভুর কাছে আমি একটি বিষয় যাচ্ঞা করিয়াছি,
    তাহারই অন্বেষণ করিব,
    যেন জীবনের সমুদয় দিন সদাপ্রভুর গৃহে বাস করি,
    সদাপ্রভুর সৌন্দর্য দেখিবার ও তাঁহার মন্দিরে অনুসন্ধান করিবার জন্য।
  • আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব,
    এমন বিশ্বাস যদি না করিতাম, তবে আমার কি হইত?
  • সদাপ্রভুর অপেক্ষায় থাক;
    সাহস কর, তোমার অন্তঃকরণ সবল হউক;
    হাঁ, সদাপ্রভুরই অপেক্ষায় থাক।

আজকের জন্য বাইবেল পদ

সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক,
জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।

র‌্যানড্ম বাইবেল পদ

যদি তোমাদের কাহারও জ্ঞানের অভাব হয়, তবে সে ঈশ্বরের কাছে যাচ্ঞা করুক; তিনি সকলকে অকাতরে দিয়া থাকেন, তিরস্কার করেন না; তাহাকে দত্ত হইবে।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন