- সদাপ্রভু, তোমার করুণা ও দয়া স্মরণ কর,
কেননা উভয়ই অনাদি।
আমার যৌবনের পাপ ও আমার অধর্ম সকল স্মরণ করিও না,
সদাপ্রভু, তোমার মঙ্গলভাবের অনুরোধে,
তোমার দয়ানুসারে আমাকে স্মরণ কর। - কারণ তোমরা যদি লোকের অপরাধ ক্ষমা কর, তবে তোমাদের স্বর্গীয় পিতা তোমাদিগকেও ক্ষমা করিবেন।
- যীশু তাহাদিগকে উত্তর করিলেন, সত্য, সত্য, আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ পাপাচরণ করে, সে পাপের দাস।
- আর যাহারা মাংসের অধীনে থাকে, তাহারা ঈশ্বরকে সন্তুষ্ট করিতে পারে না।
- ফলতঃ আপন মাংসের উদ্দেশে যে বুনে, সে মাংস হইতে ক্ষয়রূপ শস্য পাইবে; কিন্তু আত্মার উদ্দেশে যে বুনে, সে আত্মা হইতে অনন্ত-জীবনরূপ শস্য পাইবে।
- ধন্য সেই, যাহার অধর্ম ক্ষমা হইয়াছে,
যাহার পাপ আচ্ছাদিত হইয়াছে। - কেননা পাপের বেতন মৃত্যু; কিন্তু ঈশ্বরের অনুগ্রহ-দান আমাদের প্রভু যীশু খ্রীষ্টেতে অনন্ত জীবন।
- অতএব তোমরা মন ফিরাও, ও ফির, যেন তোমাদের পাপ মুছিয়া ফেলা হয়।
- ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়;
কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে। - ক্রুদ্ধ হইলে পাপ করিও না; সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হউক; আর দিয়াবলকে স্থান দিও না।
- মৃত্যুর হুল পাপ, ও পাপের বল ব্যবস্থা।
- তোমরা ফির, আপনাদের কৃত সমস্ত অধর্ম হইতে মন ফিরাও, তাহাতে তাহা তোমাদের অপরাধজনক বিঘ্ন হইবে না।
- আর তদ্রূপ কোন বিষয়ে দোষী হইলে সে আপনার কৃত পাপ স্বীকার করিবে।
- তবে কি বলিব? অনুগ্রহের বাহুল্য যেন হয় এই নিমিত্ত কি পাপে থাকিব? তাহা দূরে থাকুক। আমরা ত পাপের সম্বন্ধে মরিয়াছি, আমরা কি প্রকারে আবার পাপে জীবন যাপন করিব?
- যে পাপাচরণ করে, সে দিয়াবলের; কেননা দিয়াবল আদি হইতে পাপ করিতেছে, ঈশ্বরের পুত্র এই জন্যই প্রকাশিত হইলেন, যেন দিয়াবলের কার্য সকল লোপ করেন।
- একটি পথ আছে, যাহা মানুষের দৃষ্টিতে সরল;
কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ। - কেননা আমি তাহাদের অপরাধ সকল ক্ষমা করিব,
এবং তাহাদের পাপ সকল আর কখনও স্মরণে আনিব না। - যিনি পাপ জানেন নাই, তাঁহাকে তিনি আমাদের পক্ষে পাপস্বরূপ করিলেন, যেন আমরা তাঁহাতে ঈশ্বরের ধার্মিকতাস্বরূপ হই।
- কিন্তু আমি বলি, তোমরা আত্মার বশে চল, তাহা হইলে মাংসের অভিলাষ পূর্ণ করিবে না।
- আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসনপথ ত্যাগ করিয়াছি।
- বাক্যের বাহুল্যে অধর্মের অভাব নাই;
কিন্তু যে ওষ্ঠ দমন করে, সে বুদ্ধিমান। - ধার্মিক হইবার জন্য চেতন হও, পাপ করিও না, কেননা কাহারও কাহারও ঈশ্বর-জ্ঞান নাই; আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি।
- তোমরা জগৎকে প্রেম করিও না, জগতীস্থ বিষয় সকলও প্রেম করিও না। কেহ যদি জগৎকে প্রেম করে, তবে পিতার প্রেম তাহার অন্তরে নাই।
- যে কেহ পাপাচরণ করে, সে ব্যবস্থালঙ্ঘনও করে, আর ব্যবস্থালঙ্ঘনই পাপ।
- আমি তোমার কাছে আমার পাপ স্বীকার করিলাম,
আমার অপরাধ আর গোপন করিলাম না,
আমি কহিলাম, ‘আমি সদাপ্রভুর কাছে নিজ অধর্ম স্বীকার করিব,’
তাহাতে তুমি আমার পাপের অপরাধ মোচন করিলে। সেলা
আজকের জন্য বাইবেল পদ
তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ কর,তাহাতে তোমার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।






