DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

প্রজ্ঞা (৩/৩)

  • জ্ঞানবান পুত্র পিতার আনন্দজনক,
    কিন্তু হীনবুদ্ধি পুত্র মাতার খেদজনক।
  • জ্ঞানবান কে? সে এই সকল বুঝিবে;
    বুদ্ধিমান কে? সে এই সকল জ্ঞাত হইবে;
    কেননা সদাপ্রভুর পথ সকল সরল
    এবং ধার্মিকগণ সেই সকল পথে চলে,
    কিন্তু অধর্মাচারিগণ সেই সব পথে উছোট খায়।
  • বাক্‌পটু ওষ্ঠ মূর্খের অনুপযুক্ত,
    মিথ্যাবাদী ওষ্ঠ মহোদয়ের অনুপযুক্ত।
  • কেননা দেখ, তিনি পর্বতগণের নির্মাতা, ও বায়ুর সৃষ্টিকর্তা; তিনি মানুষের নিকটে তাহার চিন্তা প্রকাশ করেন; তিনি অরুণকে অন্ধকার করেন, ও পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমনাগমন করেন; বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই তাঁহার নাম।

আজকের জন্য বাইবেল পদ

খ্রীষ্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ? কি সঙ্কট? কি তাড়না? কি দুর্ভিক্ষ? কি উলঙ্গতা?

র‌্যানড্ম বাইবেল পদ

আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে; কেননা তাহারা মনে করে, বাক্যবাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন