DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

গীত ৪২

  • হরিণী যেমন জলস্রোতের আকাঙ্ক্ষা করে,
    তেমনি, হে ঈশ্বর, আমার প্রাণ তোমার আকাঙ্ক্ষা করিতেছে।
  • ঈশ্বরের জন্য, জীবন্ত ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত।
    আমি কখন আসিয়া ঈশ্বরের সাক্ষাতে উপস্থিত হইব?
  • তোমার নির্ঝরসমূহের শব্দে জলপ্রবাহ জলপ্রবাহকে আহ্বান করিতেছে;
    তোমার সকল ঢেউ, তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়া যাইতেছে।
  • সদাপ্রভু দিবসে আপন দয়াকে আদেশ করিবেন,
    রাত্রিতে তাঁহার স্তোত্র আমার সঙ্গী হইবে,
    আমার জীবনেশ্বরের কাছে প্রার্থনা করিব।
  • হে আমার প্রাণ, কেন অবসন্ন হও?
    আমার অন্তরে কেন ক্ষুব্ধ হও?
    ঈশ্বরের অপেক্ষা কর;
    কেননা আমি আবার তাঁহার স্তব করিব;
    তিনি আমার মুখের পরিত্রাণ ও আমার ঈশ্বর।

আজকের জন্য বাইবেল পদ

আর, হে প্রভু, দয়া তোমার,
কারণ তুমিই প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়া থাক।

র‌্যানড্ম বাইবেল পদ

তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর;
তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;
তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর;
তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন