- আমার প্রাণ নীরবে ঈশ্বরের অপেক্ষা করিতেছে,
তাঁহা হইতেই আমার পরিত্রাণ। - কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;
তিনি মম উচ্চদুর্গ,
আমি অতিশয় বিচলিত হইব না। - হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর;
কেননা তাঁহা হইতেই আমার প্রত্যাশা। - কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;
তিনি মম উচ্চদুর্গ, আমি বিচলিত হইব না। - আমার পরিত্রাণ ও আমার গৌরব ঈশ্বরনিষ্ঠ;
আমার বলের শৈল ও আমার আশ্রয় ঈশ্বরে বিদ্যমান। - আর, হে প্রভু, দয়া তোমার,
কারণ তুমিই প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়া থাক।
আজকের জন্য বাইবেল পদ
তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফিরাও,লোভের প্রতি ফিরাইও না।
র্যানড্ম বাইবেল পদ
জলমধ্যে যেমন মুখের প্রতিরূপ মুখ,তেমনি মনুষ্যের প্রতিরূপ মনুষ্য-হৃদয়।পরবর্তী পদ !ছবি সহ






