DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আইন (৩/৫)

  • একমাত্র ব্যবস্থাপক ও বিচারকর্তা আছেন, তিনিই পরিত্রাণ করিতে ও বিনষ্ট করিতে পারেন। কিন্তু তুমি কে যে প্রতিবাসীর বিচার কর?
  • তোমরা আমার প্রতিযোগী কিছু নির্মাণ করিও না; আপনাদের নিমিত্তে রৌপ্যময় দেবতা কি স্বর্ণময় দেবতা নির্মাণ করিও না।
  • তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন কর, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি, এবং তাঁহার প্রেমে অবস্থিতি করিতেছি।
  • আমি তোমার নিদেশমালা কখনও ভুলিয়া যাইব না,
    কারণ তদ্দ্বারা তুমি আমাকে সঞ্জীবিত করিয়াছ।
  • আমি তোমার সাক্ষ্য-পথে আমোদ করিয়াছি,
    যেমন ধনসমূহে লোকে আমোদ করে।
  • আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু; আমারই বিধিপথে চল, ও আমারই শাসনকলাপ রক্ষা কর, পালন কর; আর আমার বিশ্রামদিন পবিত্র কর, তাহাই আমার ও তোমাদের মধ্যে চিহ্নস্বরূপ হইবে, যেন তোমরা জানিতে পার যে, আমিই তোমাদের ঈশ্বর সদাপ্রভু।
  • আমরা পাপ ও অপরাধ করিয়াছি, দুষ্টামি করিয়াছি ও বিদ্রোহী হইয়াছি, তোমার বিধি ও শাসনপথ ত্যাগ করিয়াছি।
  • নরহত্যা করিও না, ব্যভিচার করিও না, চুরি করিও না, মিথ্যা সাক্ষ্য দিও না, পিতা ও মাতাকে সমাদর করিও, এবং তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিও।
  • যে কেহ পাপাচরণ করে, সে ব্যবস্থালঙ্ঘনও করে, আর ব্যবস্থালঙ্ঘনই পাপ।
  • অতএব যে কেহ এই সকল ক্ষুদ্রতম আজ্ঞার মধ্যে কোন একটি আজ্ঞা লঙ্ঘন করে, ও লোকদিগকে সেইরূপ শিক্ষা দেয়, তাহাকে স্বর্গরাজ্যে অতি ক্ষুদ্র বলা যাইবে; কিন্তু যে কেহ সেই সকল পালন করে ও শিক্ষা দেয়, তাহাকে স্বর্গ-রাজ্যে মহান বলা যাইবে।
  • আমরা জাতিতে যিহূদী, আমরা পরজাতীয় পাপী নহি; তথাপি বুঝিয়াছি, ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রীষ্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রীষ্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই; কারণ ব্যবস্থার কার্য হেতু কোন মনুষ্য ধার্মিক গণিত হইবে না।
  • বল দেখি, যিনি তোমাদিগকে আত্মা যোগাইয়া দেন ও তোমাদের মধ্যে পরাক্রম-কার্য সাধন করেন, তিনি কি ব্যবস্থার কার্য হেতু তাহা করেন? না বিশ্বাসের বার্তা শ্রবণ হেতু করেন?
  • আর যদি কেহ সদাপ্রভুর আজ্ঞানিষিদ্ধ কর্ম করিয়া পাপ করে, তবে সে তাহা না জানিলেও দোষী, সে আপন অপরাধ বহন করিবে।
  • তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফিরাও,
    লোভের প্রতি ফিরাইও না।
  • আমি ঈশ্বরের অনুগ্রহ বিফল করি না; কারণ ব্যবস্থা দ্বারা যদি ধার্মিকতা হয়, তাহা হইলে খ্রীষ্ট অকারণে মরিলেন।
  • আর তোমার মঙ্গল ও তোমার ভাবী সন্তানগণের মঙ্গল যেন হয়, এবং তোমার ঈশ্বর সদাপ্রভু তোমাকে যে ভূমি চিরকালের জন্য দিতেছেন, তাহার উপরে যেন তোমার দীর্ঘ পরমায়ু হয়, এই জন্য আমি তাঁহার যে সকল বিধি ও আজ্ঞা অদ্য তোমাকে আদেশ করিলাম, তাহা পালন করিও।
  • যে আজ্ঞা পালন করে, সে আপন প্রাণ রক্ষা করে;
    যে তাহার আপন পথ উপেক্ষা করে, সে বিনষ্ট হইবে।
  • তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।
  • সদাপ্রভুর পথ সিদ্ধের পক্ষে দুর্গ,
    কিন্তু তাহা অধর্মাচারীদের পক্ষে সর্বনাশ।
  • তোমার বাক্যের সমষ্টি সত্য,
    তোমার ধর্মময় প্রত্যেক শাসন চিরস্থায়ী।
  • আর সদাপ্রভু মোশিকে কহিলেন, তুমি পর্বতে আমার নিকটে উঠিয়া আসিয়া এই স্থানে থাক, তাহাতে আমি দুইখানা প্রস্তরফলক, এবং আমার লিখিত ব্যবস্থা ও আজ্ঞা তোমাকে দিব, যেন তুমি লোকদিগকে শিক্ষা দিতে পার।
  • অতএব তোমরা আমার আজ্ঞা সকল মান্য করিবে, পালন করিবে; আমি সদাপ্রভু।
  • যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন; এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব।
  • বৎস, তুমি আমার ব্যবস্থা ভুলিও না;
    তোমার চিত্ত আমার আজ্ঞা সকল পালন করুক।
    কারণ তদ্দ্বারা তুমি আয়ুর দীর্ঘতা,
    জীবনের বৎসর-বাহুল্য, এবং শান্তি প্রাপ্ত হইবে।
  • আর আমি প্রশস্ত স্থানে যাতায়াত করিব,
    কেননা আমি তোমার নিদেশ সকলের অন্বেষণ করিয়াছি।

আমি তোমাদিগকে যাহা আজ্ঞা করি, সেই বাক্যে তোমরা আর কিছু যোগ করিবে না, এবং তাহার কিছু হ্রাস করিবে না। আমি তোমাদিগকে যাহা যাহা আদেশ করিতেছি, তোমাদের ঈশ্বর সদাপ্রভুর সেই সকল আজ্ঞা পালন করিবে।
আরও পড়ুন...

আজকের জন্য বাইবেল পদ

আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন; সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাঁহার নামও অদ্বিতীয় হইবে।

র‌্যানড্ম বাইবেল পদ

আর যে একাকী, তাহাকে যদ্যপি কেহ পরাস্ত করে, তথাপি দুই জন তাহার প্রতিরোধ করিবে, এবং ত্রিগুণ সূত্র শীঘ্র ছিঁড়ে না।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন