DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

অক্টোবর 2026

শনিবার, 31 অক্টোবর, 2026

দ্বিতীয় বিবরণ ৩১:৮আর সদাপ্রভু আপনি তোমার অগ্রে অগ্রে যাইতেছেন; তিনিই তোমার সহবর্তী থাকিবেন; তিনি তোমাকে ছাড়িবেন না, তোমাকে ত্যাগ করিবেন না; ভয় করিও না, নিরাশ হইও না।

শুক্রবার, 30 অক্টোবর, 2026

হিতোপ ৩:৫-৬তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর;
তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;
তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর;
তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন।

বৃহষ্পতিবার, 29 অক্টোবর, 2026

যাকোব ৪:৭অতএব তোমরা ঈশ্বরের বশীভূত হও, কিন্তু দিয়াবলের শয়তানের প্রতিরোধ কর, তাহাতে সে তোমাদের হইতে পলায়ন করিবে।

বুধবার, 28 অক্টোবর, 2026

প্রকাশিত বাক্য ১:৮আমি আল্‌ফা এবং ওমিগা, আদি এবং অন্ত, ইহা প্রভু ঈশ্বর কহিতেছেন, যিনি আছেন ও যিনি ছিলেন, ও যিনি আসিতেছেন, যিনি সর্বশক্তিমান।

মঙ্গলবার, 27 অক্টোবর, 2026

গীত ৯১:১-২যে ব্যক্তি পরাৎপরের অন্তরালে থাকে,
সে সর্বশক্তিমানের ছায়াতে বসতি করে।
আমি সদাপ্রভুর বিষয়ে বলিব,
‘তিনি আমার আশ্রয়, আমার দুর্গ,
আমার ঈশ্বর, আমি তাঁহাতে নির্ভর করিব’।

সোমবার, 26 অক্টোবর, 2026

গালাতীয় ২:২০খ্রীষ্টের সহিত আমি ক্রুশারোপিত হইয়াছি, আমি আর জীবিত নই, কিন্তু খ্রীষ্টই আমাতে জীবিত আছেন; আর এখন মাংসে থাকিতে আমার যে জীবন আছে, তাহা আমি বিশ্বাসে, ঈশ্বরের পুত্রে বিশ্বাসেই, যাপন করিতেছি; তিনিই আমাকে প্রেম করিলেন, এবং আমার নিমিত্তে আপনাকে প্রদান করিলেন।

রবিবার, 25 অক্টোবর, 2026

১ করিন্থীয় ১:২৮-২৯এবং জগতের যাহা যাহা নীচ ও যাহা যাহা তুচ্ছ, যাহা যাহা কিছু নয়, সেই সকল ঈশ্বর মনোনীত করিলেন, যেন, যাহা যাহা আছে, সেই সকল অকিঞ্চন করেন; যেন কোন মনুষ্য ঈশ্বরের সাক্ষাতে শ্লাঘা না করে।

শনিবার, 24 অক্টোবর, 2026

যিশাইয় ২৫:১হে সদাপ্রভু, তুমি আমার ঈশ্বর; আমি তোমার প্রতিষ্ঠা করিব, তোমার নামের প্রশংসা করিব; কেননা তুমি আশ্চর্য কার্য করিয়াছ; পুরাকালীন মন্ত্রণা সকল সাধন করিয়াছ, বিশ্বস্ততায় ও সত্যে।

শুক্রবার, 23 অক্টোবর, 2026

প্রেরিত্‌ ১৭:২৮কেননা তাঁহাতেই আমাদের জীবন, গতি ও সত্তা; যেমন তোমাদের কয়েক জন কবিও বলিয়াছেন,
‘কারণ আমরাও তাঁহার বংশ’।

বৃহষ্পতিবার, 22 অক্টোবর, 2026

১ করিন্থীয় ৮:৬তথাপি আমাদের জ্ঞানে একমাত্র ঈশ্বর সেই পিতা, যাঁহা হইতে সকলই হইয়াছে, ও আমরা যাঁহারই জন্য; এবং একমাত্র প্রভু সেই যীশু খ্রীষ্ট, যাঁহার দ্বারা সকলই হইয়াছে, এবং আমরা যাঁহারই দ্বারা বিদ্যমান আছি।

বুধবার, 21 অক্টোবর, 2026

গীত ৪০:৮হে আমার ঈশ্বর, তোমার অভীষ্ট সাধনে আমি প্রীত,
আর তোমার ব্যবস্থা আমার অন্তরে আছে।

মঙ্গলবার, 20 অক্টোবর, 2026

রোমীয় ১৩:১০প্রেম প্রতিবাসীর অনিষ্ট সাধন করে না, অতএব প্রেমই ব্যবস্থার পূর্ণসাধন।

সোমবার, 19 অক্টোবর, 2026

যোহন ১৪:২১যে ব্যক্তি আমার আজ্ঞা সকল প্রাপ্ত হইয়া সেই সকল পালন করে, সেই আমাকে প্রেম করে; আর যে আমাকে প্রেম করে, আমার পিতা তাহাকে প্রেম করিবেন; এবং আমিও তাহাকে প্রেম করিব, আর আপনাকে তাহার কাছে প্রকাশ করিব।

রবিবার, 18 অক্টোবর, 2026

হিতোপ ১৬:৩তোমার কার্যের ভার সদাপ্রভুতে অর্পণ কর,
তাহাতে তোমার সঙ্কল্প সকল সিদ্ধ হইবে।

শনিবার, 17 অক্টোবর, 2026

রোমীয় ২:৬তিনি ত প্রত্যেক মনুষ্যকে তাহার কার্যানুযায়ী ফল দিবেন।

শুক্রবার, 16 অক্টোবর, 2026

গালাতীয় ৬:৯আর আইস, আমরা সৎকর্ম করিতে করিতে নিরুৎসাহ না হই; কেননা ক্লান্ত না হইলে যথাসময়ে শস্য পাইব।

বৃহষ্পতিবার, 15 অক্টোবর, 2026

গীত ১১৯:১৪আমি তোমার সাক্ষ্য-পথে আমোদ করিয়াছি,
যেমন ধনসমূহে লোকে আমোদ করে।

বুধবার, 14 অক্টোবর, 2026

লেবীয় পুস্তক ২০:২৬আর তোমরা আমার উদ্দেশে পবিত্র হও, কেননা আমি সদাপ্রভু পবিত্র, এবং আমি তোমাদিগকে জাতিগণ হইতে পৃথক করিয়াছি, যেন তোমরা আমারই হও।

মঙ্গলবার, 13 অক্টোবর, 2026

যোহন ৪:১৪কিন্তু আমি যে জল দিব, তাহা যে কেহ পান করে, তাহার পিপাসা আর কখনও হইবে না; বরং আমি তাহাকে যে জল দিব, তাহা তাহার অন্তরে এমন জলের উনুই হইবে, যাহা অনন্ত জীবন পর্যন্ত উথলিয়া উঠিবে।

সোমবার, 12 অক্টোবর, 2026

১ করিন্থীয় ৩:৯কারণ আমরা ঈশ্বরেরই সহকার্যকারী; তোমরা ঈশ্বরেরই ক্ষেত্র, ঈশ্বরেরই গাঁথনি।

রবিবার, 11 অক্টোবর, 2026

সখরিয় ১৪:৯আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন; সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাঁহার নামও অদ্বিতীয় হইবে।

শনিবার, 10 অক্টোবর, 2026

ইব্রীয় ১৩:৮যীশু খ্রীষ্ট কল্য ও অদ্য এবং অনন্তকাল যে, সেই আছেন।

শুক্রবার, 9 অক্টোবর, 2026

গীত ৬২:১২আর, হে প্রভু, দয়া তোমার,
কারণ তুমিই প্রত্যেককে তাহার কর্মানুরূপ ফল দিয়া থাক।

বৃহষ্পতিবার, 8 অক্টোবর, 2026

গালাতীয় ৫:১৪যেহেতু সমস্ত ব্যবস্থা এই একটি বচনে পূর্ণ হইয়াছে, যথা, ‘‘তোমার প্রতিবাসীকে আপনার মত প্রেম করিবে।”

বুধবার, 7 অক্টোবর, 2026

রোমীয় ৮:৩৫খ্রীষ্টের প্রেম হইতে কে আমাদিগকে পৃথক করিবে? কি ক্লেশ? কি সঙ্কট? কি তাড়না? কি দুর্ভিক্ষ? কি উলঙ্গতা?

মঙ্গলবার, 6 অক্টোবর, 2026

হিতোপ ১৩:১২আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক;
কিন্তু মনোবাসনার সিদ্ধি জীবনবৃক্ষ।

সোমবার, 5 অক্টোবর, 2026

১ যোহন ৩:২৪আর যে ব্যক্তি তাঁহার আজ্ঞা সকল পালন করে, সে তাঁহাতে থাকে, ও তিনি তাহাতে থাকেন; আর তিনি আমাদিগকে যে আত্মা দিয়াছেন, তাঁহার দ্বারা আমরা জানি যে, তিনি আমাদের মধ্যে থাকেন।

রবিবার, 4 অক্টোবর, 2026

রোমীয় ১৩:১৪কিন্তু তোমরা প্রভু যীশু খ্রীষ্টকে পরিধান কর, অভিলাষ পূর্ণ করিবার জন্য নিজ মাংসের নিমিত্ত চিন্তা করিও না।

শনিবার, 3 অক্টোবর, 2026

গীত ১১৯:৩৬তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফিরাও,
লোভের প্রতি ফিরাইও না।

শুক্রবার, 2 অক্টোবর, 2026

যাকোব ৪:৪হে ব্যভিচারিণীগণ, তোমরা কি জান না যে, জগতের মিত্রতা ঈশ্বরের সহিত শত্রুতা? সুতরাং যে কেহ জগতের মিত্র হইতে বাসনা করে, সে আপনাকে ঈশ্বরের শত্রু করিয়া তুলে।

বৃহষ্পতিবার, 1 অক্টোবর, 2026

১ করিন্থীয় ১:১০কিন্তু হে ভ্রাতৃগণ, আমাদের প্রভু যীশু খ্রীষ্টের নামে আমি তোমাদিগকে বিনয় করিয়া বলি, তোমরা সকলে একই কথা বল, তোমাদের মধ্যে দলাদলি না হউক, কিন্তু এক মনে ও এক বিচারে পরিপক্ব হও।