DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

সেপ্টেম্বর 2026

বুধবার, 30 সেপ্টেম্বর, 2026

হিতোপ ১৫:২২মন্ত্রণার অভাবে সঙ্কল্প সকল ব্যর্থ হয়;
কিন্তু মন্ত্রিবাহুল্যে সেই সকল সুস্থির হয়।

মঙ্গলবার, 29 সেপ্টেম্বর, 2026

মথি ১৯:২৬যীশু তাঁহাদের প্রতি দৃষ্টিপাত করিয়া কহিলেন, তাহা মনুষ্যের অসাধ্য বটে, কিন্তু ঈশ্বরের সকলই সাধ্য।

সোমবার, 28 সেপ্টেম্বর, 2026

যোহন ১৫:৫আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা; যে আমাতে থাকে, এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়; কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পার না।

রবিবার, 27 সেপ্টেম্বর, 2026

গীত ১০৫:১সদাপ্রভুর স্তব কর, তাঁহার নামে ডাক,
জাতিগণের মধ্যে তাঁহার ক্রিয়া সকল জানাও।

শনিবার, 26 সেপ্টেম্বর, 2026

রোমীয় ১০:১৭অতএব বিশ্বাস শ্রবণ হইতে এবং শ্রবণ খ্রীষ্টের বাক্য দ্বারা হয়।

বৃহষ্পতিবার, 24 সেপ্টেম্বর, 2026

হিতোপ ১৪:১২একটি পথ আছে, যাহা মানুষের দৃষ্টিতে সরল;
কিন্তু তাহার পরিণাম মৃত্যুর পথ।

বুধবার, 23 সেপ্টেম্বর, 2026

১ যোহন ৪:১প্রিয়তমেরা, তোমরা সকল আত্মাকে বিশ্বাস করিও না, বরং আত্মা সকলের পরীক্ষা করিয়া দেখ, তাহারা ঈশ্বর হইতে কি না; কারণ অনেক ভাক্ত ভাববাদী জগতে বাহির হইয়াছে।

মঙ্গলবার, 22 সেপ্টেম্বর, 2026

মথি ১৮:১০-১১দেখিও, এই ক্ষুদ্রগণের মধ্যে একটিকেও তুচ্ছ করিও না; কেননা আমি তোমাদিগকে কহিতেছি, তাহাদের দূতগণ স্বর্গে সতত আমার স্বর্গস্থ পিতার মুখ দর্শন করেন।

সোমবার, 21 সেপ্টেম্বর, 2026

গীত ৯:৯আর সদাপ্রভু হইবেন ক্লিষ্টের জন্য উচ্চ দুর্গ,
সঙ্কটের সময়ে উচ্চ দুর্গ।

রবিবার, 20 সেপ্টেম্বর, 2026

রোমীয় ১৬:১৭ভ্রাতৃগণ, আমি তোমাদিগকে বিনতি করিতেছি, তোমরা যে শিক্ষা পাইয়াছ, তাহার বিপরীতে যাহারা দলাদলি ও বিঘ্ন জন্মায়, তাহাদিগকে চিনিয়া রাখ ও তাহাদের হইতে দূরে থাক।

শনিবার, 19 সেপ্টেম্বর, 2026

ইফিষীয় ৪:৩২তোমরা পরস্পর মধুর স্বভাব ও করুণচিত্ত হও, পরস্পর ক্ষমা কর, যেমন ঈশ্বরও খ্রীষ্টে তোমাদিগকে ক্ষমা করিয়াছেন।

শুক্রবার, 18 সেপ্টেম্বর, 2026

হিতোপ ২৩:৪ধন সঞ্চয় করিতে অত্যন্ত যত্ন করিও না,
তোমার নিজ বুদ্ধি হইতে ক্ষান্ত হও।

বৃহষ্পতিবার, 17 সেপ্টেম্বর, 2026

রোমীয় ১৩:৭যাহার যাহা প্রাপ্য, তাহাকে তাহা দেও। যাঁহাকে কর দিতে হয়, কর দেও; যাঁহাকে শুল্ক দিতে হয়, শুল্ক দেও; যাঁহাকে ভয় করিতে হয়, ভয় কর; যাঁহাকে সমাদর করিতে হয়, সমাদর কর।

বুধবার, 16 সেপ্টেম্বর, 2026

ইব্রীয় ১৩:৬অতএব আমরা সাহসপূর্বক বলিতে পারি,
‘‘প্রভু আমার সহায়, আমি ভয় করিব না;
মনুষ্য আমার কি করিবে?”

মঙ্গলবার, 15 সেপ্টেম্বর, 2026

গীত ৩১:১৬তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর,
তোমার দয়াতে আমাকে পরিত্রাণ কর।

সোমবার, 14 সেপ্টেম্বর, 2026

ইফিষীয় ৪:২৬-২৭ক্রুদ্ধ হইলে পাপ করিও না; সূর্য অস্ত না যাইতে যাইতে তোমাদের কোপাবেশ শান্ত হউক; আর দিয়াবলকে স্থান দিও না।

রবিবার, 13 সেপ্টেম্বর, 2026

যাকোব ১:১৯হে আমার প্রিয় ভ্রাতৃগণ, তোমরা ইহা জ্ঞাত আছ। কিন্তু তোমাদের প্রত্যেক জন শ্রবণে সত্বর, কথনে ধীর, ক্রোধে ধীর হউক।

শনিবার, 12 সেপ্টেম্বর, 2026

হিতোপ ৪:২৪মুখের কুটিলতা আপনা হইতে অন্তর কর,
ওষ্ঠাধরের বক্রতা আপনা হইতে দূর কর।

শুক্রবার, 11 সেপ্টেম্বর, 2026

মথি ৫:৩৭কিন্তু তোমাদের কথা হাঁ, হাঁ, না, না, হউক; ইহার অতিরিক্ত যাহা, তাহা মন্দ হইতে জন্মে।

বৃহষ্পতিবার, 10 সেপ্টেম্বর, 2026

ইফিষীয় ৬:১৭এবং পরিত্রাণের শিরস্ত্রাণ ও আত্মার খড়্‌গ, অর্থাৎ ঈশ্বরের বাক্য গ্রহণ কর।

বুধবার, 9 সেপ্টেম্বর, 2026

গীত ১১৮:৫আমি সঙ্কটের মধ্য হইতে সদাপ্রভুকে ডাকিলাম;
সদাপ্রভু আমাকে উত্তর দিয়া প্রশস্ত স্থানে আনিলেন।

মঙ্গলবার, 8 সেপ্টেম্বর, 2026

লূক ১২:২কিন্তু এমন ঢাকা কিছুই নাই, যাহা প্রকাশ পাইবে না, এবং এমন গুপ্ত কিছুই নাই, যাহা জানা যাইবে না।

সোমবার, 7 সেপ্টেম্বর, 2026

যাকোব ৪:১০প্রভুর সাক্ষাতে নত হও, তাহাতে তিনি তোমাদিগকে উন্নত করিবেন।

রবিবার, 6 সেপ্টেম্বর, 2026

যিশাইয় ৪০:২৯তিনি ক্লান্ত ব্যক্তিকে শক্তি দেন, ও শক্তিহীন লোকের বল বৃদ্ধি করেন।

শনিবার, 5 সেপ্টেম্বর, 2026

ফিলিপীয় ৪:২৩প্রভু যীশু খ্রীষ্টের অনুগ্রহ তোমাদের আত্মার সহবর্তী হউক।

শুক্রবার, 4 সেপ্টেম্বর, 2026

ইফিষীয় ১:১৭যেন আমাদের প্রভু যীশু খ্রীষ্টের ঈশ্বর, প্রতাপের পিতা, আপনার তত্ত্বজ্ঞানে জ্ঞানের ও প্রত্যাদেশের আত্মা তোমাদিগকে দেন।

বৃহষ্পতিবার, 3 সেপ্টেম্বর, 2026

গীত ৫৯:১৬কিন্তু আমি তোমার বল কীর্তন করিব,
তোমার দয়ার জন্য প্রত্যুষে আনন্দধ্বনি করিব;
কেননা তুমি হইয়াছ আমার পক্ষে উচ্চদুর্গ,
আমার সঙ্কটের দিনে আশ্রয়।

বুধবার, 2 সেপ্টেম্বর, 2026

১ তীমথিয় ১:১৭যিনি যুগপর্যায়ের রাজা, অক্ষয় অদৃশ্য একমাত্র ঈশ্বর, যুগপর্যায়ের যুগে যুগে তাঁহারই সমাদর ও মহিমা হউক। আমেন।

মঙ্গলবার, 1 সেপ্টেম্বর, 2026

যিহিষ্কেল ৩৮:২৩আর আমি আপনার মহত্ত্ব ও পবিত্রতা প্রকাশ করিব, বহুসংখ্যক জাতির সাক্ষাতে আপনার পরিচয় দিব; তাহাতে তাহারা জানিবে যে, আমিই সদাপ্রভু।

আজকের জন্য বাইবেল পদ

আর সদাপ্রভু সমস্ত দেশের উপরে রাজা হইবেন; সেই দিন সদাপ্রভু অদ্বিতীয় হইবেন, এবং তাঁহার নামও অদ্বিতীয় হইবে।

র‌্যানড্ম বাইবেল পদ

তুমি সমস্ত চিত্তে সদাপ্রভুতে বিশ্বাস কর;
তোমার নিজ বিবেচনায় নির্ভর করিও না;
তোমার সমস্ত পথে তাঁহাকে স্বীকার কর;
তাহাতে তিনি তোমার পথ সকল সরল করিবেন।
পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন