DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

আগস্ট 2026

সোমবার, 31 আগস্ট, 2026

মথি ৬:১১আমাদের প্রয়োজনীয় খাদ্য আজ আমাদিগকে দেও।

রবিবার, 30 আগস্ট, 2026

১ যোহন ৫:১৪আর তাঁহার উদ্দেশে আমরা এই সাহস প্রাপ্ত হইয়াছি যে, যদি তাঁহার ইচ্ছানুসারে কিছু যাচ্ঞা করি, তবে তিনি আমাদের যাচ্ঞা শুনেন।

শনিবার, 29 আগস্ট, 2026

মথি ৭:৭যাচ্ঞা কর, তোমাদিগকে দেওয়া যাইবে; অন্বেষণ কর, পাইবে; দ্বারে আঘাত কর, তোমাদের জন্য খুলিয়া দেওয়া যাইবে।

শুক্রবার, 28 আগস্ট, 2026

গীত ২৫:৫তোমার সত্যে আমাকে চালাও, আমাকে শিক্ষা দেও,
কেননা তুমিই আমার ত্রাণেশ্বর;
আমি সমস্ত দিন তোমার অপেক্ষায় থাকি।

বৃহষ্পতিবার, 27 আগস্ট, 2026

যোহন ১৪:১৬আর আমি পিতার নিকটে নিবেদন করিব, এবং তিনি আর এক সহায় তোমাদিগকে দিবেন, যেন তিনি চিরকাল তোমাদের সঙ্গে থাকেন; তিনি সত্যের আত্মা।

বুধবার, 26 আগস্ট, 2026

যিশাইয় ৩২:১৫যে পর্যন্ত ঊর্ধ্বলোক হইতে আমাদের উপরে আত্মা সেচিত না হন, প্রান্তর ফলবৃক্ষের উদ্যানে পরিণত না হয়, ও ফলশালী ক্ষেত্র অরণ্য বলিয়া গণ্য না হয়।

মঙ্গলবার, 25 আগস্ট, 2026

যিরমিয় ২৯:১১কেননা, সদাপ্রভু বলেন, আমি তোমাদের পক্ষে যে সকল সঙ্কল্প করিতেছি, তাহা আমিই জানি; সেই সকল মঙ্গলের সঙ্কল্প, অমঙ্গলের নয়, তোমাদিগকে শেষ ফল ও আশাসিদ্ধি দিবার সঙ্কল্প!

সোমবার, 24 আগস্ট, 2026

যোহন ১৭:৩আর ইহাই অনন্ত জীবন যে, তাহারা তোমাকে, একমাত্র সত্যময় ঈশ্বরকে, এবং তুমি যাঁহাকে পাঠাইয়াছ, তাঁহাকে, যীশু খ্রীষ্টকে, জানিতে পায়।

রবিবার, 23 আগস্ট, 2026

রোমীয় ৮:১৬আত্মা আপনিও আমাদের আত্মার সহিত সাক্ষ্য দিতেছেন যে, আমরা ঈশ্বরের সন্তান।

শনিবার, 22 আগস্ট, 2026

গীত ৬৩:৩-৪কারণ তোমার দয়া জীবন হইতেও উত্তম;
আমার ওষ্ঠাধর তোমার প্রশংসা করিবে।
এইরূপে আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করিব,
আমি তোমার নামে অঞ্জলি উঠাইব।

শুক্রবার, 21 আগস্ট, 2026

রোমীয় ১৫:১৩প্রত্যাশার ঈশ্বর তোমাদিগকে বিশ্বাস দ্বারা সমস্ত আনন্দে ও শান্তিতে পরিপূর্ণ করুন, যেন তোমরা পবিত্র আত্মার পরাক্রমে প্রত্যাশায় উপচিয়া পড়।

বৃহষ্পতিবার, 20 আগস্ট, 2026

১ যোহন ৪:৪বৎসেরা, তোমরা ঈশ্বর হইতে এবং উহাদিগকে জয় করিয়াছ; কারণ যিনি তোমাদের মধ্যবর্তী, তিনি জগতের মধ্যবর্তী ব্যক্তি অপেক্ষা মহান।

বুধবার, 19 আগস্ট, 2026

হিতোপ ১২:২২মিথ্যাবাদী ওষ্ঠ সদাপ্রভুর ঘৃণিত;
কিন্তু যাহারা বিশ্বস্ততায় চলে, তাহারা তাঁহার সন্তোষ-পাত্র।

মঙ্গলবার, 18 আগস্ট, 2026

১ যোহন ৫:২১বৎসেরা, তোমরা প্রতিমাগণ হইতে আপনাদের রক্ষা কর।

সোমবার, 17 আগস্ট, 2026

কলসীয় ৩:১২অতএব তোমরা, ঈশ্বরের মনোনীত লোকদের, পবিত্র ও প্রিয় লোকদের, উপযোগী মতে করুণার চিত্ত, মধুর ভাব, নম্রতা, মৃদুতা, সহিষ্ণুতা পরিধান কর।

রবিবার, 16 আগস্ট, 2026

গীত ৬২:২কেবল তিনিই মম শৈল ও মম পরিত্রাণ;
তিনি মম উচ্চদুর্গ,
আমি অতিশয় বিচলিত হইব না।

শনিবার, 15 আগস্ট, 2026

যিহিষ্কেল ১৮:২১অধিকন্তু দুষ্ট লোক যদি আপনার কৃত সমস্ত পাপ হইতে ফিরে, ও আমার বিধি সকল পালন করে, এবং ন্যায় ও ধর্মাচরণ করে, তবে সে অবশ্য বাঁচিবে; সে মরিবে না।

শুক্রবার, 14 আগস্ট, 2026

প্রেরিত্‌ ৪:৩২আর যে বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তাহারা একচিত্ত ও একপ্রাণ ছিল। তাহাদের একজনও আপন সমপত্তির মধ্যে কিছুই নিজের বলিত না; কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত।

বৃহষ্পতিবার, 13 আগস্ট, 2026

হিতোপ ১৮:১১ধনবানের ধনই তাহার দৃঢ় নগর,
তাহার বোধে তাহা উচ্চ প্রাচীর।

বুধবার, 12 আগস্ট, 2026

যোহন ১৪:১৫তোমরা যদি আমাকে প্রেম কর, তবে আমার আজ্ঞা সকল পালন করিবে।

মঙ্গলবার, 11 আগস্ট, 2026

১ যোহন ৩:১৮বৎসেরা, আইস, আমরা বাক্যে কিম্বা জিহ্বাতে নয়, কিন্তু কার্যে ও সত্যে প্রেম করি।

সোমবার, 10 আগস্ট, 2026

গীত ৪০:১১হে সদাপ্রভু, তুমিও আমা হইতে আপন করুণা রুদ্ধ করিও না;
তব দয়া ও তব সত্য সতত আমাকে রক্ষা করুক।

রবিবার, 9 আগস্ট, 2026

গালাতীয় ৫:১স্বাধীনতার নিমিত্তই খ্রীষ্ট আমাদিগকে স্বাধীন করিয়াছেন; অতএব তোমরা স্থির থাক, এবং দাসত্ব-জোঁয়ালিতে আর বদ্ধ হইও না।

শনিবার, 8 আগস্ট, 2026

১ পিতর ১:১৫-১৬কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও; কেননা লেখা আছে, ‘‘তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র”।

শুক্রবার, 7 আগস্ট, 2026

যিরমিয় ২৩:২৪সদাপ্রভু কহেন, এমন গুপ্ত স্থানে কি কেহ লুকাইতে পারে যে, আমি তাহাকে দেখিতে পাইব না? আমি কি স্বর্গ ও মর্ত্য ব্যাপিয়া থাকি না? ইহা সদাপ্রভু কহেন।

বৃহষ্পতিবার, 6 আগস্ট, 2026

উপ ১১:৫বায়ুর গতি ও গর্ভবতীর উদরস্থ অস্থির বৃদ্ধি যেমন তুমি জান না, তেমনি সর্বসাধক ঈশ্বরের কার্যও তুমি জান না।

বুধবার, 5 আগস্ট, 2026

রোমীয় ১২:১২প্রত্যাশায় আনন্দ কর, ক্লেশে ধৈর্যশীল হও, প্রার্থনায় নিবিষ্ট থাক।

মঙ্গলবার, 4 আগস্ট, 2026

গীত ৬২:৫হে আমার প্রাণ, নীরবে ঈশ্বরেরই অপেক্ষা কর;
কেননা তাঁহা হইতেই আমার প্রত্যাশা।

সোমবার, 3 আগস্ট, 2026

১ তীমথিয় ২:৫কারণ একমাত্র ঈশ্বর আছেন; ঈশ্বরের ও মনুষ্যদের মধ্যে একমাত্র মধ্যস্থও আছেন।

রবিবার, 2 আগস্ট, 2026

কলসীয় ৩:২ঊর্ধ্বস্থ বিষয় ভাব, পৃথিবীস্থ বিষয় ভাবিও না।

শনিবার, 1 আগস্ট, 2026

যিশাইয় ৪৬:৪আর তোমাদের বৃদ্ধ বয়স পর্যন্ত আমি যে সেই থাকিব, পক্বকেশ হওয়া পর্যন্ত আমিই তুলিয়া বহন করিব; আমিই নির্মাণ করিয়াছি, আমিই বহন করিব; হাঁ, আমিই তুলিয়া বহন করিব, রক্ষা করিব।

আজকের জন্য বাইবেল পদ

আমি দ্রাক্ষালতা, তোমরা শাখা; যে আমাতে থাকে, এবং যাহাতে আমি থাকি, সেই ব্যক্তি প্রচুর ফলে ফলবান হয়; কেননা আমা ভিন্ন তোমরা কিছুই করিতে পার না।

র‌্যানড্ম বাইবেল পদ

আমি কি তোমাকে আজ্ঞা দিই নাই? তুমি বলবান হও ও সাহস কর, মহাভয়ে ভীত কি নিরাশ হইও না; কেননা তুমি যে কোন স্থানে যাও, সেই স্থানে তোমার ঈশ্বর সদাপ্রভু তোমার সহবর্তী।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন