DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

জুলাই 2026

শুক্রবার, 31 জুলাই, 2026

যোহন ১:৩সকলই তাঁহার দ্বারা হইয়াছিল, যাহা হইয়াছে, তাহার কিছুই তাঁহা ব্যতিরেকে হয় নাই।

বৃহষ্পতিবার, 30 জুলাই, 2026

আমোষ ৪:১৩কেননা দেখ, তিনি পর্বতগণের নির্মাতা, ও বায়ুর সৃষ্টিকর্তা; তিনি মানুষের নিকটে তাহার চিন্তা প্রকাশ করেন; তিনি অরুণকে অন্ধকার করেন, ও পৃথিবীর উচ্চস্থলী সকলের উপর দিয়া গমনাগমন করেন; বাহিনীগণের ঈশ্বর সদাপ্রভু, এই তাঁহার নাম।

বুধবার, 29 জুলাই, 2026

গীত ২৭:১৩আমি জীবিতদের দেশে সদাপ্রভুর মঙ্গলভাব দেখিব,
এমন বিশ্বাস যদি না করিতাম, তবে আমার কি হইত?

মঙ্গলবার, 28 জুলাই, 2026

যোহন ১৬:২৪এ পর্যন্ত তোমরা আমার নামে কিছু যাচ্ঞা কর নাই; যাচ্ঞা কর, তাহাতে পাইবে, যেন তোমাদের আনন্দ সম্পূর্ণ হয়।

সোমবার, 27 জুলাই, 2026

ইফিষীয় ৬:১০শেষ কথা এই, তোমরা প্রভুতে ও তাঁহার শক্তির পরাক্রমে বলবান হও।

রবিবার, 26 জুলাই, 2026

হিতোপ ১৩:২০জ্ঞানীদের সহচর হও, জ্ঞানী হইবে;
কিন্তু যে হীনবুদ্ধিদের বন্ধু, সে ভগ্ন হইবে।

শনিবার, 25 জুলাই, 2026

প্রেরিত্‌ ৪:১১তিনিই সেই প্রস্তর, যাহা গাঁথকেরা যে আপনারা, আপনাদের দ্বারা অবজ্ঞাত হইয়াছিল, যাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল।

শুক্রবার, 24 জুলাই, 2026

উপ ১২:১৩আইস, আমরা সমস্ত বিষয়ের উপসংহার শুনি; ঈশ্বরকে ভয় কর, ও তাঁহার আজ্ঞা সকল পালন কর, কেননা ইহাই সকল মনুষ্যের কর্তব্য।

বৃহষ্পতিবার, 23 জুলাই, 2026

গীত ১৯:৭সদাপ্রভুর ব্যবস্থা সিদ্ধ, প্রাণের স্বাস্থ্যজনক;
সদাপ্রভুর সাক্ষ্য বিশ্বসনীয়, অল্পবুদ্ধির জ্ঞানদায়ক।

বুধবার, 22 জুলাই, 2026

যোহন ১৫:১০তোমরা যদি আমার আজ্ঞা সকল পালন কর, তবে আমার প্রেমে অবস্থিতি করিবে, যেমন আমিও আমার পিতার আজ্ঞা সকল পালন করিয়াছি, এবং তাঁহার প্রেমে অবস্থিতি করিতেছি।

মঙ্গলবার, 21 জুলাই, 2026

ইব্রীয় ৬:১০কেননা ঈশ্বর অন্যায়কারী নহেন; তোমাদের কার্য, এবং তোমরা পবিত্রগণের যে পরিচর্যা করিয়াছ ও করিতেছ, তদ্দ্বারা তাঁহার নামের প্রতি প্রদর্শিত তোমাদের প্রেম, এই সকল তিনি ভুলিয়া যাইবেন না।

সোমবার, 20 জুলাই, 2026

হিতোপ ১৬:২০যে বাক্যে মন দেয়, সে মঙ্গল পায়;
এবং যে সদাপ্রভুতে নির্ভর করে, সে ধন্য।

রবিবার, 19 জুলাই, 2026

যিরমিয় ৩৩:৩তুমি আমাকে আহ্বান কর, আর আমি তোমাকে উত্তর দিব, এবং এমন মহৎ ও দুরূহ নানা বিষয় তোমাকে জানাইব, যাহা তুমি জান না।

শনিবার, 18 জুলাই, 2026

প্রেরিত্‌ ১৬:২৫কিন্তু মধ্যরাত্রে পৌল ও সীল প্রার্থনা করিতে করিতে ঈশ্বরের উদ্দেশে স্ত্রোত্রগান করিতেছিলেন, এবং বন্দিগণ তাঁহাদের গান কান পাতিয়া শুনিতেছিল।

শুক্রবার, 17 জুলাই, 2026

গীত ৭১:২৩তোমার উদ্দেশে সঙ্গীত করিবার সময়ে আমার ওষ্ঠাধর আনন্দগান করিবে,
আমার প্রাণও করিবে, যাহা তুমি মুক্ত করিয়াছ।

বৃহষ্পতিবার, 16 জুলাই, 2026

যোহন ৬:৫১আমিই সেই জীবন্ত খাদ্য, যাহা স্বর্গ হইতে নামিয়া আসিয়াছে। কেহ যদি এই খাদ্য খায়, তবে সে অনন্তকাল জীবিত থাকিবে, আর আমি যে খাদ্য দিব, সে আমার মাংস, জগতের জীবনের জন্য।

বুধবার, 15 জুলাই, 2026

মথি ১২:৩৬আর আমি তোমাদিগকে বলিতেছি, মনুষ্যেরা যত অনর্থক কথা বলে, বিচার-দিনে সেই সকলের হিসাব দিতে হইবে।

মঙ্গলবার, 14 জুলাই, 2026

হিতোপ ১২:১৬অজ্ঞানের বিরক্তি একেবারে ব্যক্ত হয়,
কিন্তুু সতর্ক লোক অপমান ঢাকে।

সোমবার, 13 জুলাই, 2026

২ তীমথিয় ২:২২কিন্তু তুমি যৌবনকালের অভিলাষ হইতে পলায়ন কর; এবং যাহারা শুচি হৃদয়ে প্রভুকে ডাকে, তাহাদের সহিত ধার্মিকতা, বিশ্বাস, প্রেম ও শান্তির অনুধাবন কর।

রবিবার, 12 জুলাই, 2026

মথি ৭:১২অতএব সর্ববিষয়ে তোমরা যাহা যাহা ইচ্ছা কর যে, লোকে তোমাদের প্রতি করে, তোমরাও তাহাদের প্রতি সেইরূপ করিও; কেননা ইহাই ব্যবস্থার ও ভাববাদি-গ্রন্থের সার।

শনিবার, 11 জুলাই, 2026

গীত ১১৯:১০আমি সর্বান্তঃকরণে তোমার অন্বেষণ করিয়াছি,
আমাকে তোমার আজ্ঞা-পথ ছাড়িয়া ঘুরিয়া বেড়াইতে দিও না।

শুক্রবার, 10 জুলাই, 2026

মার্ক ১২:৩৩আর সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়া তাঁহাকে প্রেম করা এবং প্রতিবাসীকে আপনার মত প্রেম করা সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ।

বৃহষ্পতিবার, 9 জুলাই, 2026

১ যোহন ৪:১৮প্রেমে ভয় নাই, বরং সিদ্ধ প্রেম ভয়কে বাহির করিয়া দেয়, কেননা ভয় দণ্ডযুক্ত, আর যে ভয় করে, সে প্রেমে সিদ্ধ হয় নাই।

বুধবার, 8 জুলাই, 2026

যিশাইয় ৫৪:১০বস্তুতঃ পর্বতগণ সরিয়া যাইবে, উপপর্বতগণ টলিবে; কিন্তু আমার দয়া তোমা হইতে সরিয়া যাইবে না, এবং আমার শান্তি-নিয়ম টলিবে না; যিনি তোমার প্রতি অনুকম্পা করেন, সেই সদাপ্রভু ইহা কহেন।

মঙ্গলবার, 7 জুলাই, 2026

মথি ২৪:১৩কিন্তু যে কেহ শেষ পর্যন্ত স্থির থাকিবে, সেই পরিত্রাণ পাইবে।

সোমবার, 6 জুলাই, 2026

বিলাপ ৫:১৯হে সদাপ্রভু, তুমি অনন্তকাল সমাসীন;
তোমার সিংহাসন পুরুষানুক্রমে স্থায়ী।

রবিবার, 5 জুলাই, 2026

গীত ৩৩:২২সদাপ্রভু, তোমার দয়া আমাদের উপরে বর্তুক,
কেননা আমরা তোমার অপেক্ষা করিয়াছি।

শনিবার, 4 জুলাই, 2026

প্রকাশিত বাক্য ৩:১১আমি শীঘ্র আসিতেছি; তোমার যাহা আছে, তাহা দৃঢ়রূপে ধারণ কর, যেন কেহ তোমার মুকুট অপহরণ না করে।

শুক্রবার, 3 জুলাই, 2026

রোমীয় ৬:১৪কেননা পাপ তোমাদের উপরে আর কর্তৃত্ব করিবে না; কারণ তোমরা ব্যবস্থার অধীন নহ, কিন্তু অনুগ্রহের অধীন।

বৃহষ্পতিবার, 2 জুলাই, 2026

মীখা ৬:৮হে মনুষ্য, যাহা ভাল, তাহা তিনি তোমাকে জানাইয়াছেন; বস্তুতঃ ন্যায্য আচরণ, দয়ায় অনুরাগ ও নম্রভাবে তোমার ঈশ্বরের সহিত গমনাগমন, ইহা ব্যতিরেকে সদাপ্রভু তোমার কাছে আর কিসের অনুসন্ধান করেন?

বুধবার, 1 জুলাই, 2026

১ যোহন ৪:১৯আমরা প্রেম করি, কারণ তিনিই প্রথমে আমাদিগকে প্রেম করিয়াছেন।

আজকের জন্য বাইবেল পদ

কিন্তু যিনি তোমাদিগকে আহ্বান করিয়াছেন, সেই পবিত্রতমের ন্যায় আপনারাও সমস্ত আচার ব্যবহারে পবিত্র হও; কেননা লেখা আছে, ‘‘তোমরা পবিত্র হইবে, কারণ আমি পবিত্র”।

র‌্যানড্ম বাইবেল পদ

কেননা যদি আগ্রহ থাকে, তবে যাহার যাহা আছে, তদনুসারে তাহা গ্রাহ্য হয়; যাহার যাহা নাই, তদনুসারে নয়।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন