- জ্ঞানবান কে? সে এই সকল বুঝিবে;
বুদ্ধিমান কে? সে এই সকল জ্ঞাত হইবে;
কেননা সদাপ্রভুর পথ সকল সরল
এবং ধার্মিকগণ সেই সকল পথে চলে,
কিন্তু অধর্মাচারিগণ সেই সব পথে উছোট খায়। - সদাপ্রভু মঙ্গলময় ও সরল,
এই জন্য তিনি পাপীদিগকে পথ দেখান।
তিনি নম্রদিগকে ন্যায়বিচারের পথে চালান,
নম্রদিগকে আপন পথ দেখাইয়া দেন। - ধার্মিকের মস্তকে বহু আশীর্বাদ বর্তে;
কিন্তু দুষ্টগণের মুখ উপদ্রব ঢাকিয়া রাখে। - আমরা জাতিতে যিহূদী, আমরা পরজাতীয় পাপী নহি; তথাপি বুঝিয়াছি, ব্যবস্থার কার্য হেতু নয়, কেবল যীশু খ্রীষ্টে বিশ্বাস দ্বারা মনুষ্য ধার্মিক গণিত হয়। সেই জন্য আমরাও খ্রীষ্ট যীশুতে বিশ্বাসী হইয়াছি, যেন ব্যবস্থার কার্য হেতু নয়, কিন্তু খ্রীষ্টে বিশ্বাস হেতু ধার্মিক গণিত হই; কারণ ব্যবস্থার কার্য হেতু কোন মনুষ্য ধার্মিক গণিত হইবে না।
- আমি তোমাকে প্রজ্ঞার পথ দেখাইয়াছি,
তোমাকে সরলতার পথে চালাইয়াছি। - বালককে তাহার গন্তব্য পথানুরূপ শিক্ষা দেও,
সে প্রাচীন হইলেও তাহা ছাড়িবে না। - যেহেতু ব্যবস্থার কার্য দ্বারা কোন প্রাণী তাঁহার সাক্ষাতে ধার্মিক গণিত হইবে না, কেননা ব্যবস্থা দ্বারা পাপের জ্ঞান জন্মে।
- দীপ্তির সন্তানদের ন্যায় চল- কেননা সর্বপ্রকার মঙ্গলভাবে, ধার্মিকতায় ও সত্যে দীপ্তির ফল হয়।
- ধন্য তাহারা, যাহারা আচরণে সিদ্ধ,
যাহারা সদাপ্রভুর ব্যবস্থা-পথে চলে। - ধার্মিকের জিহ্বা উৎকৃষ্ট রৌপ্যবৎ,
দুষ্টদের অন্তঃকরণ স্বল্পমূল্য। - দেখ, তাহার প্রাণ দর্পে স্ফীত, তাহার অন্তর সরল নয়, কিন্তু ধার্মিক ব্যক্তি আপন বিশ্বাস দ্বারা বাঁচিবে।
- তথাচ তিনি আমার অবলম্বিত পথ জানেন,
তিনি আমার পরীক্ষা করিলে আমি সুবর্ণের ন্যায় উত্তীর্ণ হইব।
আমার পদ তাঁহার পদচিহ্ন ধরিয়া চলিয়াছে,
তাঁহার পথে রহিয়াছি, বিপথগামী হই নাই। - ধার্মিক হইবার জন্য চেতন হও, পাপ করিও না, কেননা কাহারও কাহারও ঈশ্বর-জ্ঞান নাই; আমি তোমাদের লজ্জার নিমিত্ত এই কথা কহিতেছি।
- ধার্মিকদের প্রত্যাশা আনন্দজনক;
কিন্তু দুষ্টদের আশ্বাস বিনাশ পাইবে। - তিনি শৈল, তাঁহার কর্ম সিদ্ধ,
কেননা তাঁহার সমস্ত পথ ন্যায্য;
তিনি বিশ্বাস্য ঈশ্বর, তাঁহাতে অন্যায় নাই;
তিনিই ধর্মময় ও সরল। - আর যিনি বপনকারীকে বীজ ও আহারের জন্য খাদ্য যোগাইয়া থাকেন, তিনি তোমাদের বপনের বীজ যোগাইবেন এবং প্রচুর করিবেন, আর তোমাদের ধার্মিকতার ফল বৃদ্ধি করিবেন।
- আমি উত্তম যুদ্ধে প্রাণপণ করিয়াছি, নিরূপিত পথের শেষ পর্যন্ত দৌড়াইয়াছি, বিশ্বাস রক্ষা করিয়াছি। এখন অবধি আমার নিমিত্ত ধার্মিকতার মুকুট তোলা রহিয়াছে; প্রভু, সেই ধর্মময় বিচারকর্তা, সেই দিন আমাকে তাহা দিবেন; কেবল আমাকে নয়, বরং যত লোক তাঁহার প্রকাশপ্রাপ্তি ভালবাসিয়াছে, সেই সকলকেও দিবেন।
- আর আপন আপন অঙ্গপ্রত্যঙ্গ অধার্মিকতার অস্ত্ররূপে পাপের কাছে সমর্পণ করিও না, কিন্তু আপনাদিগকে মৃতদের মধ্য হইতে জীবিত জানিয়া ঈশ্বরের কাছে সমর্পণ কর, এবং আপন আপন অঙ্গপ্রত্যঙ্গ ধার্মিকতার অস্ত্ররূপে ঈশ্বরের কাছে সমর্পণ কর।
- ধার্মিকের স্মৃতি আশীর্বাদের বিষয়;
কিন্তু দুষ্টদের নাম পচিয়া যাইবে। - তিনি ন্যায়বিচারের পথ সকল রক্ষা করেন,
তাঁহার সাধুদের পথ সংরক্ষণ করেন। - কারণ যে মরে, তাহার মরণে আমার কিছু সন্তোষ নাই, ইহা প্রভু সদাপ্রভু বলেন; অতএব তোমরা মন ফিরাইয়া বাঁচ।
- আর কহিলেন, তুমি যদি আপন ঈশ্বর সদাপ্রভুর কথায় মনোযোগ কর, তাঁহার দৃষ্টিতে যাহা ন্যায্য তাহাই কর, তাঁহার আজ্ঞাতে কর্ণপাত কর, ও তাঁহার বিধি সকল পালন কর, তবে আমি মিসরীয়দিগকে যে সকল রোগে আক্রান্ত করিলাম, সেই সকলেতে তোমাকে আক্রমণ করিতে দিব না; কেননা আমি সদাপ্রভু তোমার আরোগ্যকারী।
- তোমার চক্ষু সরল দৃষ্টি করুক,
তোমার চক্ষুর পাতা সোজাভাবে সম্মুখে দেখুক। - ক্রোধের দিনে ধন উপকার করে না;
কিন্তু ধার্মিকতা মৃত্যু হইতে রক্ষা করে। - সকলই বিধেয়, কিন্তু সকলই যে হিতজনক, তাহা নয়; সকলই বিধেয়, কিন্তু সকলই যে গাঁথিয়া তুলে, তাহা নয়।
আজকের জন্য বাইবেল পদ
আমি পর্বতগণের দিকে চক্ষু তুলিব;কোথা হইতে আমার সাহায্য আসিবে?
সদাপ্রভু হইতে আমার সাহায্য আইসে,
তিনি আকাশ ও পৃথিবীর নির্মাণকর্তা।






