- যখন তোমার ধর্মময় শাসনকলাপ শিক্ষা করি,
তখন আমি সরল চিত্তে তোমার স্তব করিব। - তখন ইয়োব উঠিয়া আপন বস্ত্র ছিঁড়িলেন, মস্তক মুণ্ডন করিলেন ও ভূমিতে পড়িয়া প্রণিপাত করিলেন, আর কহিলেন, আমি মাতার গর্ভ হইতে উলঙ্গ আসিয়াছি, আর উলঙ্গ সেই স্থানে ফিরিয়া যাইব; সদাপ্রভু দিয়াছিলেন, সদাপ্রভুই লইয়াছেন; সদাপ্রভুর নাম ধন্য হউক।
- হে আমার পিতৃপুরুষদের ঈশ্বর,
আমি তোমার ধন্যবাদ ও প্রশংসা করি,
তুমি আমাকে জ্ঞান ও সামর্থ দিয়াছ,
আমরা তোমার কাছে যাহা চাহিয়াছিলাম, তাহা আমাকে এখন জানাইলে;
তুমি রাজার স্বপ্ন আমাদিগকে জানাইলে। - একই মুখ হইতে ধন্যবাদ ও শাপ বাহির হয়। হে আমার ভ্রাতৃগণ, এই সকল এমন হওয়া অনুচিত।
- আর মেষপালকদিগকে যেরূপ বলা হইয়াছিল, তাহারা তদ্রূপ সকলই দেখিয়া শুনিয়া ঈশ্বরের প্রশংসা ও স্তবগান করিতে করিতে ফিরিয়া আসিল।
আজকের জন্য বাইবেল পদ
তিনি কথা কহিতেছেন, এমন সময়ে দেখ, একখানি উজ্জ্বল মেঘ তাঁহাদিগকে ছায়া করিল, আর দেখ, সেই মেঘ হইতে এই বাণী হইল,‘ইনিই আমার প্রিয় পুত্র,
ইহাঁতেই আমি প্রীত, ইহাঁর কথা শুন’।






