DailyVerses.netবিষয়র‌্যানড্ম পদসাবস্ক্রাইব

মার্চ 2026

মঙ্গলবার, 31 মার্চ, 2026

মার্ক ১০:৪৫কারণ বাস্তবিক মনুষ্যপুত্রও পরিচর্যা পাইতে আসেন নাই, কিন্তু পরিচর্যা করিতে এবং অনেকের পরিবর্তে আপন প্রাণ মুক্তির মূল্যরূপে দিতে আসিয়াছেন।

সোমবার, 30 মার্চ, 2026

গীত ৮৬:১৫কিন্তু, হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান।

রবিবার, 29 মার্চ, 2026

মথি ২১:৯আর যে সকল লোক তাঁহার অগ্রপশ্চাৎ যাইতেছিল, তাহারা চেঁচাইয়া বলিতে লাগিল,
হোশান্না দায়ূদ-সন্তান,
ধন্য, যিনি প্রভুর নামে আসিতেছেন;
ঊর্ধ্বলোকে হোশান্না।

শনিবার, 28 মার্চ, 2026

যোহন ৩:১৭কেননা ঈশ্বর জগতের বিচার করিতে পুত্রকে জগতে প্রেরণ করেন নাই, কিন্তু জগৎ যেন তাঁহার দ্বারা পরিত্রাণ পায়।

শুক্রবার, 27 মার্চ, 2026

৩ যোহন ১:২প্রিয়তম, প্রার্থনা করি, যেমন তোমার প্রাণ কুশলপ্রাপ্ত, সর্ববিষয়ে তুমি তেমনি কুশলপ্রাপ্ত ও সুস্থ থাক।

বৃহষ্পতিবার, 26 মার্চ, 2026

হিতোপ ১১:১৮দুষ্ট মিথ্যা বেতন উপার্জন করে;
কিন্তু যে ধার্মিকতার বীজ বুনে, সে সত্য বেতন পায়।

বুধবার, 25 মার্চ, 2026

যোহন ৭:১৬যীশু তাঁহাদিগকে উত্তর করিয়া কহিলেন, আমার উপদেশ আমার নহে, কিন্তু যিনি আমাকে পাঠাইয়াছেন, তাঁহার।

মঙ্গলবার, 24 মার্চ, 2026

২ তীমথিয় ৩:১২আর যত লোক ভক্তিভাবে খ্রীষ্ট যীশুতে জীবন ধারণ করিতে ইচ্ছা করে, সেই সকলের প্রতি তাড়না ঘটিবে।

সোমবার, 23 মার্চ, 2026

গীত ১০৫:৪সদাপ্রভুর ও তাঁহার শক্তির অনুসন্ধান কর,
নিয়ত তাঁহার শ্রীমুখের অন্বেষণ কর।

রবিবার, 22 মার্চ, 2026

গালাতীয় ৫:১৭কেননা মাংস আত্মার বিরুদ্ধে, এবং আত্মা মাংসের বিরুদ্ধে অভিলাষ করে; কারণ এই দুইয়ের একটি অন্যটির বিপরীত, তাই তোমরা যাহা ইচ্ছা কর, তাহা সাধন কর না।

শনিবার, 21 মার্চ, 2026

উপ ৫:১০যে ব্যক্তি রৌপ্য ভালবাসে, সে রৌপ্যে তৃপ্ত হয় না; আর যে ব্যক্তি ধনরাশি ভালবাসে, সে ধনাগমে তৃপ্ত হয় না; ইহাও অসার।

শুক্রবার, 20 মার্চ, 2026

হিতোপ ১৫:১৬সদাপ্রভুর ভয়ের সহিত অল্পও ভাল,
তবু উদ্বেগের সহিত প্রচুর ধন ভাল নয়।

বৃহষ্পতিবার, 19 মার্চ, 2026

লূক ১২:২২-২৩‘কি ভোজন করিব’ বলিয়া প্রাণের বিষয়ে, কিম্বা ‘কি পরিব’ বলিয়া শরীরের বিষয়ে ভাবিত হইও না। কেননা ভক্ষ্য হইতে প্রাণ ও বস্ত্র হইতে শরীর বড় বিষয়।

বুধবার, 18 মার্চ, 2026

যোহন ১৫:১৬তোমরা যে আমাকে মনোনীত করিয়াছ, এমন নয়, কিন্তু আমিই তোমাদিগকে মনোনীত করিয়াছি; আর আমি তোমাদিগকে নিযুক্ত করিয়াছি, যেন তোমরা গিয়া ফলবান হও, এবং তোমাদের ফল যেন থাকে; যেন তোমরা আমার নামে পিতার নিকটে যাহা কিছু যাচ্ঞা করিবে, তাহা তিনি তোমাদিগকে দেন।

মঙ্গলবার, 17 মার্চ, 2026

গীত ৫১:১-২হে ঈশ্বর, তোমার দয়ানুসারে আমার প্রতি কৃপা কর;
তোমার করুণার বাহুল্য অনুসারে
আমার অধর্ম সকল মার্জনা কর।
আমার অপরাধ হইতে আমাকে নিঃশেষে ধৌত কর,
আমার পাপ হইতে আমাকে শুচি কর।

সোমবার, 16 মার্চ, 2026

গালাতীয় ৫:৪তোমরা যে সকল লোক ব্যবস্থা দ্বারা ধার্মিক গণিত হইতে যত্ন করিতেছ, তোমরা খ্রীষ্ট হইতে বিচ্ছিন্ন হইয়াছ, তোমরা অনুগ্রহ হইতে পতিত হইয়াছ।

রবিবার, 15 মার্চ, 2026

যাকোব ১:১৮তিনি নিজ বাসনায় সত্যের বাক্য দ্বারা আমাদিগকে জন্ম দিয়াছেন, যেন আমরা তাঁহার সৃষ্ট বস্তু সকলের এক প্রকার অগ্রিমাংশ হই।

শনিবার, 14 মার্চ, 2026

ইয়োব ৩৭:২৩সর্বশক্তিমান! তিনি আমাদের বোধের অগম্য; তিনি পরাক্রমে মহান,
তিনি ন্যায়বিচার ও প্রচুর ধর্মগুণ বিপরীত করেন না।

শুক্রবার, 13 মার্চ, 2026

১ করিন্থীয় ১:১৮কারণ সেই ক্রুশের কথা, যাহারা বিনাশ পাইতেছে, তাহাদের কাছে মূর্খতা, কিন্তু পরিত্রাণ পাইতেছি যে আমরা, আমাদের কাছে তাহা ঈশ্বরের পরাক্রমস্বরূপ।

বৃহষ্পতিবার, 12 মার্চ, 2026

১ যোহন ৫:৪কারণ যাহা কিছু ঈশ্বর হইতে জাত, তাহা জগৎকে জয় করে; এবং যে জয় জগৎকে জয় করিয়াছে, তাহা এই, আমাদের বিশ্বাস।

বুধবার, 11 মার্চ, 2026

গীত ৬৮:১৯ধন্য প্রভু, যিনি দিন দিন আমাদের ভার বহন করেন;
সেই ঈশ্বর আমাদের পরিত্রাণ। সেলা

মঙ্গলবার, 10 মার্চ, 2026

১ তীমথিয় ৫:৮কিন্তু কেহ যদি আপনার সম্পর্কীয় লোকদের বিশেষতঃ নিজ পরিজনগণের জন্য চিন্তা না করে, তাহা হইলে সে বিশ্বাস অস্বীকার করিয়াছে, এবং অবিশ্বাসী অপেক্ষা অধম হইয়াছে।

সোমবার, 9 মার্চ, 2026

উপ ৪:৯একজন অপেক্ষা দুই জন ভাল, কেননা তাহাদের পরিশ্রমে সুফল হয়।

রবিবার, 8 মার্চ, 2026

হিতোপ ১৫:১কোমল উত্তর ক্রোধ নিবারণ করে,
কিন্তু কটুবাক্য কোপ উত্তেজিত করে।

শনিবার, 7 মার্চ, 2026

মথি ১৮:২০কেননা যেখানে দুই কি তিন জন আমার নামে একত্র হয়, সেখানে আমি তাহাদের মধ্যে আছি।

শুক্রবার, 6 মার্চ, 2026

রোমীয় ১২:৪-৫কেননা যেমন আমাদের এক দেহে অনেক অঙ্গ, কিন্তু সকল অঙ্গের একরূপ কার্য নয়, তেমনি এই অনেক যে আমরা, আমরা খ্রীষ্টে এক দেহ এবং প্রত্যেকে পরস্পর অঙ্গপ্রত্যঙ্গ।

বৃহষ্পতিবার, 5 মার্চ, 2026

গীত ৫:১২কেননা তুমি ধার্মিককে আশীর্বাদ করিবে,
হে সদাপ্রভু, তুমি ঢালের ন্যায় তাহাকে প্রসন্নতায় বেষ্টন করিবে।

বুধবার, 4 মার্চ, 2026

মথি ৭:৩আর তোমার ভ্রাতার চক্ষে যে কুটা আছে, তাহাই কেন দেখিতেছ, কিন্তু তোমার নিজের চক্ষে যে কড়িকাট আছে, তাহা কেন ভাবিয়া দেখিতেছ না?

মঙ্গলবার, 3 মার্চ, 2026

কলসীয় ৩:৫অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ কর- যথা বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ, এবং লোভ, ইহা ত প্রতিমাপূজা।

সোমবার, 2 মার্চ, 2026

মীখা ৭:১৯তিনি ফিরিয়া আমাদের প্রতি করুণা করিবেন; তিনি আমাদের অপরাধ সকল পদতলে মর্দিত করিবেন; হাঁ, তুমি আপন লোকদের সমস্ত পাপ সমুদ্রের অগাধ জলে নিক্ষেপ করিবে।

রবিবার, 1 মার্চ, 2026

যোহন ১৩:৩৪এক নূতন আজ্ঞা আমি তোমাদিগকে দিতেছি, তোমরা পরস্পর প্রেম কর; আমি যেমন তোমাদিগকে প্রেম করিয়াছি, তোমরাও তেমনি পরস্পর প্রেম কর।

আজকের জন্য বাইবেল পদ

বস্তুতঃ আপাততঃ আমাদের যে লঘুতর ক্লেশ হইয়া থাকে, তাহা উত্তর উত্তর অনুপমরূপে আমাদের জন্য অনন্তকাল স্থায়ী গুরুতর প্রতাপ সাধন করিতেছে।

র‌্যানড্ম বাইবেল পদ

আর প্রার্থনাকালে তোমরা অনর্থক পুনরুক্তি করিও না, যেমন জাতিগণ করিয়া থাকে; কেননা তাহারা মনে করে, বাক্যবাহুল্যে তাহাদের প্রার্থনার উত্তর পাইবে।পরবর্তী পদ !ছবি সহ

DailyVerses.net সমর্থন করুন

আমাকে ঈশ্বরের বাক্য আলাদা করতে সাহায্য করুন:
দান করুন