- ধন্য তাহারা, যাহারা তাঁহার সাক্ষ্যকলাপ পালন করে;
যাহারা সর্বান্তঃকরণে তাঁহার অন্বেষণ করে। - আমি তোমাদিগকে সত্য কহিতেছি, যে কেহ এই পর্বতকে বলে, ‘উপড়িয়া যাও, আর সমুদ্রে গিয়া পড়,’ এবং মনে মনে সন্দেহ না করে, কিন্তু বিশ্বাস করে যে, যাহা বলে, তাহা ঘটিবে, তবে তাহার জন্য তাহাই হইবে।
- যখন তোমার ধর্মময় শাসনকলাপ শিক্ষা করি,
তখন আমি সরল চিত্তে তোমার স্তব করিব। - মনুষ্যের মনোব্যথা মনকে নত করে;
কিন্তু উত্তম বাক্য তাহা হর্ষযুক্ত করে। - তুমি আমাকে মোহরের ন্যায় তোমার হৃদয়ে,
মোহরের ন্যায় তোমার বাহুতে রাখ;
কেননা প্রেম মৃত্যুর ন্যায় বলবান;
অন্তর্জ্বালা পাতালের ন্যায় নিষ্ঠুর;
তাহার শিখা অগ্নির শিখা, তাহা সদাপ্রভুরই অগ্নি। - ভ্রাতৃগণ, দেখিও, পাছে অবিশ্বাসের এমন মন্দ হৃদয় তোমাদের কাহারও মধ্যে থাকে যে, তোমরা জীবন্ত ঈশ্বর হইতে সরিয়া পড়।
- আশাসিদ্ধির বিলম্ব হৃদয়ের পীড়াজনক;
কিন্তু মনোবাসনার সিদ্ধি জীবনবৃক্ষ। - কেবল এই এই বিষয়ে খুব যত্নবান থাকিও, সদাপ্রভুর দাস মোশি তোমাদিগকে যে আজ্ঞা ও ব্যবস্থা দিয়াছেন, তাহা পালন করিও, তোমাদের ঈশ্বর সদাপ্রভুকে প্রেম করিও, তাঁহার সমস্ত পথে চলিও, তাঁহার আজ্ঞা সকল পালন করিও, তাঁহাতে আসক্ত থাকিও, এবং সমস্ত হৃদয় ও সমস্ত প্রাণের সহিত তাঁহার সেবা করিও।
- তোমার বচন আমি হৃদয়মধ্যে সঞ্চয় করিয়াছি,
যেন তোমার বিরুদ্ধে পাপ না করি। - কিন্তু আমি তোমার দয়াতে বিশ্বাস করিয়াছি;
আমার চিত্ত তোমার পরিত্রাণে উল্লসিত হইবে।
আমি সদাপ্রভুর উদ্দেশে গীত গাহিব,
কেননা তিনি আমার মঙ্গল করিয়াছেন। - আর প্রত্যাশা লজ্জাজনক হয় না, যেহেতু আমাদিগকে দত্ত পবিত্র আত্মা দ্বারা ঈশ্বরের প্রেম আমাদের হৃদয়ে সেচিত হইয়াছে।
- তুমি যাও, আনন্দপূর্বক তোমার খাদ্য ভোজন কর, হৃষ্টচিত্তে তোমার দ্রাক্ষারস পান কর, কেননা ঈশ্বর পূর্ব কাল হইতে তোমার কর্ম সকল গ্রাহ্য করিয়া আসিতেছেন।
- আর আপন আপন বস্ত্র না ছিঁড়িয়া অন্তঃকরণ চির, এবং আপনাদের ঈশ্বর সদাপ্রভুর কাছে ফিরিয়া আইস, কেননা তিনি কৃপাময় ও স্নেহশীল ক্রোধে ধীর ও দয়াতে মহান, এবং অমঙ্গলের বিষয়ে অনুশোচনা করেন।
- হে সদাপ্রভু, তোমার পথ আমাকে শিক্ষা দেও,
আমি তোমার সত্যে চলিব;
তোমার নাম ভয় করিতে আমার চিত্তকে একাগ্র কর। - তোমার সাক্ষ্যকলাপ আমি চিরতরে অধিকার করিয়াছি,
কারণ সেই সকল আমার চিত্তের হর্ষজনক। - বৎস, আমার বাক্যে অবধান কর,
আমার কথায় কর্ণপাত কর।
তাহা তোমার দৃষ্টির বহির্ভূত না হউক,
তোমার হৃদয়মধ্যে তাহা রাখ। - বৎস, তোমার চিত্ত যদি জ্ঞানশালী হয়,
তবে আমারও চিত্ত আনন্দিত হইবে। - তিনি তাঁহাদিগকে কহিলেন, তোমরাও কি এমন অবোধ? তোমরা কি বুঝ না যে, যাহা কিছু বাহির হইতে মনুষ্যের ভিতরে যায়, তাহা তাহাকে অশুচি করিতে পারে না? তাহা ত তাহার হৃদয়ে প্রবেশ করে না, কিন্তু উদরে প্রবেশ করে, এবং বহিঃস্থানে গিয়া পড়ে। এই কথায় তিনি সমস্ত খাদ্য দ্রব্যকে শুচি বলিলেন।
- কিন্তু, সদাপ্রভু বলেন, এখনও তোমরা সমস্ত অন্তঃকরণের সহিত এবং উপবাস, রোদন ও বিলাপ সহকারে আমার কাছে ফিরিয়া আইস।
- যদ্যপি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে,
তথাপি আমার অন্তঃকরণ ভীত হইবে না;
যদ্যপি আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হয়,
তথাপি তখনও আমি সাহস করিব। - তোমার সাক্ষ্যকলাপের প্রতি আমার হৃদয় ফিরাও,
লোভের প্রতি ফিরাইও না। - আমি সর্বান্তঃকরণে সদাপ্রভুর স্তব করিব,
তোমার সমস্ত আশ্চর্য ক্রিয়া বর্ণনা করিব। - তোমরা শুনিয়াছ, উক্ত হইয়াছিল, ‘‘তুমি ব্যভিচার করিও না”। কিন্তু আমি তোমাদিগকে বলিতেছি, যে কেহ কোন স্ত্রীলোকের প্রতি কামভাবে দৃষ্টিপাত করে, সে তখনই মনে মনে তাহার সহিত ব্যভিচার করিল।
- আর সমস্ত অন্তঃকরণ, সমস্ত বুদ্ধি ও সমস্ত শক্তি দিয়া তাঁহাকে প্রেম করা এবং প্রতিবাসীকে আপনার মত প্রেম করা সমস্ত হোম ও বলিদান হইতে শ্রেষ্ঠ।
- সদাপ্রভুর বিধি সকল যথার্থ, চিত্তের আনন্দবর্ধক;
সদাপ্রভুর আজ্ঞা নির্মল, চক্ষুর দীপ্তিজনক।
আজকের জন্য বাইবেল পদ
অতএব তোমরা পৃথিবীস্থ আপন আপন অঙ্গ সকল মৃত্যুসাৎ কর- যথা বেশ্যাগমন, অশুচিতা, মোহ, কুঅভিলাষ, এবং লোভ, ইহা ত প্রতিমাপূজা।র্যানড্ম বাইবেল পদ
সদাপ্রভুর বিবিধ দয়ার গুণে আমরা নষ্ট হই নাই;কেননা তাঁহার বিবিধ করুণা শেষ হয় নাই।
নূতন নূতন করুণা প্রতি প্রভাতে! তোমার বিশ্বস্ততা মহৎ।পরবর্তী পদ !ছবি সহ






